হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মহাসমাবেশ আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০১৮, ০০:৩২আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০০:৩৮

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মহাসমাবেশ আজ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে আজ শুক্রবার (২৮ সেপ্টেম্বর)। আসন্ন নির্বাচনকে ঘিরে সংখ্যালঘুদের চিন্তা-ভাবনা রাজনৈতিক দল, জোট ও দেশের সামনে তুলে ধরা হবে এ সমাবেশ থেকে।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) রাতে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দেশে যখনই কোনও না কোনও নির্ববাচন হয়, তখনই সংখ্যালঘুদের ওপর নির্যাতন-হামলা হয়। এ বছর নির্বাচন ছিল না বলে তেমন কোনও নির্যাতনের ঘটনা ঘটেনি। কিন্তু ২০১৬ ও ২০১৭ সালে দেশের বিভিন্ন স্থানে স্থানীয় সরকার নির্বাচন হয়েছে, তখন নির্যাতনের ঘটনাও ঘটেছে।’
২০০১ সাল থেকে ২০০৬ সালে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ১৫ হাজার ঘটনা ঘটেছে বলে জানান রানা দাশগুপ্ত। তিনি বলেন, ‘সামনে নির্ববাচন, আমরা রাষ্ট্র, রাজনৈতিক দল, জোটগুলোর সামনে আমাদের উদ্বেগের কথা তুলে ধরতে চাই। এরপর দলগুলো কী সিদ্ধান্ত নেবে, সেটা তাদের ব্যাপার।’
এ সমাবেশে লক্ষাধিক মানুষ হাজির হবে বলে আশা প্রকাশ করেন রানা দাশগুপ্ত । তিনি বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু সংগঠনগুলোর জাতীয় সমন্বয় কমিটিভুক্ত ২১টি সংগঠননের সমন্বয়ে মহাসমাবেশটি হবে। সাধারণ মানুষ সহিংসতা চায় না। দেশে জাতীয় নির্বাচন বা স্থানীয় সরকার নির্ববাচন যেটাই হোক না কেন, নির্বাচনকে কেন্দ্র করে সংখ্যালঘুদের ওপর নির্যাতন-হামলা বেশি হয়। রাজনৈতিক উদ্দেশ্যে , রাজনীতির স্বার্থে সহিংসতা হয়। সংহিংসতা করে যাতে সংখ্যালঘুরা ভোট কেন্দ্রে যেতে না পারে। আরেকটি দিক হচ্ছে, নির্যাতন করে সংখ্যালঘুদের দেশ থেকে বিতাড়িত করা।’

/সিএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম