ভাষা প্রশিক্ষণে ‘ভাষাগুরু’ সফটওয়্যারটি বিশ্বে প্রথম: মোস্তাফা জব্বার

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০১৮, ১০:০৫আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪৮

মোস্তাফা জব্বার, ছবি- সংগৃহীত

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, সফটওয়্যারের মাধ্যমে ভাষা প্রশিক্ষণে বাংলাদেশের উদ্ভাবিত সফটওয়্যারটি পৃথিবীতে প্রথম।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ল্যাবে বুয়েট উদ্ভাবিত ভাষাগুরু সফটওয়্যারের মাধ্যমে ভাষা শিক্ষা প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মোস্তাফা জব্বার দেশে তৈরি সফটওয়্যারের মাধ্যমে এ ধরনের কর্মসূচিকে ঐতিহাসিক ঘটনা উল্লেখ করে বলেন, ‘সফটওয়্যারের মাধ্যমে ভাষা প্রশিক্ষণে বাংলাদেশের উদ্ভাবিত এ সফটওয়্যারটি জানামতে পৃথিবীতে প্রথম।’
তিনি বলেন, দেশের মানুষ এই উদ্ভাবনের জন্য বুয়েটের কাছে কৃতজ্ঞ। এই অর্জন ডিজিটাল বাংলাদেশের অর্জন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জন।
প্রসঙ্গত, দেশে ডিজিটাল পদ্ধতিতে ভাষা শিক্ষায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত ভাষাগুরু সফটওয়্যারের মাধ্যমে ভাষা শিক্ষা প্রশিক্ষণ শুরু হয়েছে।
দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে আইসিটি বিভাগের কম্পিউটার ও ল্যাংগুয়েজ ল্যাব প্রতিষ্ঠা বিষয়ক প্রকল্পের অধীনে বুয়েটের উদ্যোগে এ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। দেশের ৬৪টি জেলার ১০২৪ জন শিক্ষককে ৯টি ভাষার ওপর পর্যায়ক্রমে এ প্রশিক্ষণ প্রদান করা হবে।
মোস্তাফা জব্বার প্রশিক্ষণার্থীদের প্রতি প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে নতুন প্রজন্মকে ভাষা শিক্ষার মাধ্যমে কর্মসংস্থানে, বিশেষ করে বৈদেশিক কর্মসংস্থানের চ্যালেঞ্জ মোকাবিলায় যথাযথ অবদান রাখার আহ্বান জানান।
আরবি, জাপানি, ইংরেজি, স্পেনিশ ও জার্মানিসহ ৯টি ভাষা সফটওয়্যারের মাধমে শিক্ষার সুযোগ রয়েছে। খবর বাসস।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’