আইনজীবীদের সঙ্গে সোমবার প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৫:০৮আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪১

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষে প্রধান বিচারপতি সৈয়দ জাকির হোসেন ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা সোমবার (১ অক্টোবর) আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

রবিবার (৩০ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. জাকির হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রীতি অনুযায়ী সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সুপ্রিম কোর্টের মূল ভবনের লনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করেছি। এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট সবাইকে অনুষ্ঠানে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মূল ভবনের ভেতরের লনে অ্যাটর্নি জেনারেল, আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

প্রসঙ্গত, গত ১৬ আগস্ট থেকে শুরু হওয়া অবকাশকালীন ছুটি রবিবার (৩০ সেপ্টেম্বর) শেষ হচ্ছে।

/বিআই/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম