এমপিদের টেলিফোন বিল বাকি কোটি টাকার ওপরে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩১আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩২

 গত ২০১১-১২ অর্থ-বছর পর্যন্ত সংসদ সদস্যদের এক কোটির টাকার ওপরে টেলিফোন বিল বকেয়া রয়েছে। এসব টেলিফোন বিল সংসদ সচিবালয়ের মাধ্যমে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানিকে (বিটিসিএল) সমন্বয় করতে বলেছে সংসদীয় কমিটি। রবিবার (৩০ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি হিসাব কমিটির বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ২০১১-১২ অর্থ বছরের হিসাবের ওপর মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের নিরীক্ষা প্রতিবেদনে ২০১২-১৩ আর্থিক সাল পর্যন্ত অন্তর্ভুক্ত অডিট আপত্তিদ নিয়ে আলোচনা হয়।

বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, ২০১১-১২ অর্থবছর পর্যন্ত বিটিসিএল সংসদ সদস্যদের কাছে বকেয়া টেলিফোন বিল বাবদ এক কোটি ১৪ লাখ ৮ হাজার টাকা পাবে। বিল বকেয়া থাকলে সংযোগ বিচ্ছিন্ন করার নিয়ম থাকলেও গুরুত্বপূর্ণ বিবেচনায় সংযোগ কাটা হয়নি।

সংসদ সচিবালয় থেকে জানানো হয়, কমিটির বৈঠকে অনাদায়ী টাকা সংসদ সচিবালয়ের সঙ্গে যোগাযোগ করে বিটিসিএলকে সমন্বয় করে নিতে বলা হয়েছে।

বৈঠকে বিটিসিএল জানায়, বিল বাকি রাখা সংসদ সদ্যদের তাদের বকেয়া পরিশোধ করতে চিঠি দিয়ে তাগিদ দেওয়া অব্যাহত রয়েছে।

কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীরের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. আব্দুস শহীদ,  মো. শামসুল হক টুকু, মইন উদ্দীন খান বাদল, রেবেকা মমিন, ওয়াসিকা আয়েশা খান ও আক্কাস আলী সরকার অংশ নেন।

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম