ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন না হলে আন্দোলনে যাবে বিএফইউজে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫৫আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ২০:০৪

 

তথ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিকদের নেতাদের বৈঠক জাতীয় সংসদে গত ১৯ সেপ্টেম্বর পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের কিছু ধারা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি বলে মনে করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। সংগঠনের নেতারা বলেন, এসব ধারা অবশ্যই সংশোধন করতে হবে। সরকার এই আইন সংশোধন না করলে প্রয়োজনে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তুলবে। রবিবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তারা এমন মন্তব্য করেন।

বৈঠকে তথ্যমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার, প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, তথ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত সচিব মো. আবুয়াল হোসেন, অতিরিক্ত সচিব মিজান উল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সাংবাদিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএফইউজের সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, ডিইউজে সভাপতি আবু জাফর সূর্য, ডিইউজে সহ-সভাপতি খন্দকার মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী ও ডিআরইউ সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি গ্যালমান শফি। তারা ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়ে  নিজেদের অভিমত তুলে ধরেন এবং পেশাগত দায়িত্বপালনের ক্ষেত্রে সাংবাদিকদের ওপর এর অপপ্রয়োগ যেন না হয়, সে বিষয়টি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি অনুরোধ জানান।

‘২০০৯ সালে শেখ হাসিনার সরকারই তথ্য অধিকার আইন প্রণয়ন ও তথ্য কমিশন গঠন করেছে’ স্মরণ করিয়ে দিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার পথে ডিজিটাল আপদ-বিপদ-উৎপাত থেকে জনগণ ও দেশকে রক্ষার জন্য ডিজিটাল নিরাপত্তা আইনের বিকল্প নেই। কারও বিরুদ্ধে ইচ্ছামতো মিথ্যা অপবাদ ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার মতো জঘন্য অপরাধ বা ব্যক্তি, সমাজ বা রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করে এমন কিছু ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার মতো ঘৃণ্য কাজের শাস্তির বিধান থাকতেই হবে। এজন্যই এ আইন, গণমাধ্যম বা সাংবাদিকদের বিরুদ্ধে কোনও আইন নয়। তারপরও এ বিষয়ে ভিন্নমত বা আপত্তি-উদ্বেগ থাকলে আলোচনার মাধ্যমেই তা নিষ্পত্তির জন্য সরকারের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।’  

এ প্রসঙ্গে জানতে চাইলে বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন বিষয়ে আমাদের আপত্তিগুলো জানিয়ে এসেছি। লিখিতভাবেও জানাবো। আমরা তথ্যমন্ত্রীকে পরিষ্কারভাবে বলেছি, স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, এমন কোনও আইন সাংবাদিকরা মেনে নেবে না। এ সব আইন সংশোধন করতে হবে। না করলে সাংবাদিকরা বসে থাকবে না। তারা স্বাধীন সাংবাদিকতার জন্য প্রয়োজন হলে রাজপথে কঠিন থেকে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে।

 

/এসআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম