নড়িয়ায় নদীভাঙন রোধে প্রকল্পের দেরির কারণ জানতে চায় সংসদীয় কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪৩আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪৩





সংসদীয় কমিটির বৈঠক শরীয়তপুরের নড়িয়ায় নদীভাঙন রোধে প্রকল্প গ্রহণে দেরির কারণ খতিয়ে দেখতে বলেছে সংসদীয় কমিটি। এক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ডের কোনও গাফলতি রয়েছে কিনা তা তদন্ত করে কমিটির কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, গৃহায়ণ ও গণপূর্ত  মন্ত্রণালেয়র অতিরিক্ত সচিব, রাজউকের চেয়ারম্যান, আইএমইডি ও পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট  কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন। 
কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে আ খ ম জাহাঙ্গীর হোসাইন, শেখ ফজলে নূর তাপস, ইউসুফ আবদুল্লাহ হারুন, শাহানারা বেগম, এ টি এম আব্দুল ওয়াহহাব (অব) এবং ওয়াসিকা আয়শা খান অংশগ্রহণ করেন।
বৈঠকে নদীভাঙন এলাকা ধাপে ধাপে সার্ভে করা, পানিসম্পদ মন্ত্রণালয়ের মাস্টার প্লান তৈরি করা এবং নদীভাঙন রোধে জিও ব্যাগের পরিবর্তে পাথর ব্যবহার করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে কমিটি।
এছাড়া বৈঠকে রাজবাড়ী শহররক্ষা প্রকল্প এবং শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নদীভাঙন রোধে প্রকল্পের কাজে ডিপিএম (ডিরেক্ট প্রকিউরমেন্ট মেথড) করা সঠিক হয়েছে কিনা সে বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন তৈরি এবং ওই প্রতিবেদন আগামী একমাসের মধ্যে কমিটির কাছে দিতে সুপারিশ করা হয়।
বৈঠকে পূর্বাচল প্রকল্পের ঠিকাদারকে বাস্তবসম্মত সময় দিয়ে কার্যাদেশে নির্দিষ্ট সময় উল্লেখ, অবৈধ স্থাপনা উচ্ছেদ, কোর্টের নির্দেশনা অনুয়ায়ী মাস্টার প্লান পরিবর্তন না করা এবং প্লটের শ্রেণি পরিবর্তন না করার সুপারিশ করা হয়।

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম