সরকারের উন্নয়ন প্রবাসী‌দের কা‌ছে তুলে ধরার নি‌র্দেশ প্রধানমন্ত্রীর

মুন‌জের আহমদ চৌধুরী, যুক্তরাজ্য
৩০ সেপ্টেম্বর ২০১৮, ২২:৪০আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ২২:৫৩

শেখ হাসিনা (ফাইল ছবি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকা‌রের উন্নয়ন কর্মকাণ্ড প্রবাসী‌দের কা‌ছে তু‌লে ধর‌তে যুক্তরাজ্য আওয়ামী লী‌গের নেতাকর্মী‌দের প্রতি নি‌র্দেশ দি‌য়ে‌ছেন বলে জানিয়েছেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সা‌জিদুর রহমান ফারুক। নয় ঘণ্টা যাত্রা বিরতি শেষে রবিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে লন্ডন থেকে বাংলাদেশের পথে যাত্রার আগে হো‌টেল সো‌ফি‌টে‌লে নেতাকর্মীরা দেখা করতে গেলে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন বলে জানান তিনি। এসময় প্রধানমন্ত্রী তার সরকারের আম‌লের প্রবাসীবান্ধব কাজগুলো তুলে ধরারও নির্দেশনা দেন বলে জানান সা‌জিদুর রহমান।

লন্ড‌নে প্রধানমন্ত্রীর যাত্রা‌বির‌তি সম্প‌র্কে যুক্তরাজ্য আওয়ামী লী‌গের সভাপ‌তি সুলতান মাহমুদ শরীফ বাংলা ট্রি‌বিউন‌কে ব‌লেন, ‘নেত্রীর বয়স হ‌য়ে‌ছে। এখন আর তি‌নি ১০ ঘণ্টার বে‌শি টানা জা‌র্নি কর‌তে চান না। আমে‌রিকা থে‌কে ফেরার প‌থে যাত্রা‌বির‌তি দুবাইয়ে বা অন্য কোনও দে‌শেও হ‌তে পারতো। কিন্তু নেত্রী সব সময় ট্রান‌জি‌টের ক্ষে‌ত্রে লন্ডন‌কে গুরুত্ব দেন।’

যুক্তরাজ্য সময় রবিবার সন্ধ্যা ছয়টা বিশ মি‌নি‌টে হি‌থ্রো বিমানন্দর থে‌কে বাংলা‌দেশ বিমা‌নের বি‌জি- ২০২ ফ্লাইটে লন্ডন ত্যাগ করার কথা প্রধানমন্ত্রীর। এয়ার‌পোর্টে তাঁকে বিদায় জানাতে যান, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলা‌দে‌শের হাইক‌মিশনার নাজমুল কাওনাইন, যুক্তরাজ্য আওয়ামী লী‌গের সভাপ‌তি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সা‌জিদুর রহমান ফারুক, জালাল উদ্দীন, হরমুজ আলী, শাহ শামীম আহমদ, সারওয়ার ক‌বির প্রমুখ।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক