আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ

বাংলা ট্রিবিউন ডেস্ক
০১ অক্টোবর ২০১৮, ০৯:৩৪আপডেট : ০১ অক্টোবর ২০১৮, ১৪:০৮

প্রবীণ দিবস

আজ সোমবার (১ অক্টোবর) আন্তর্জাতিক প্রবীণ দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই দিবসটি পালন করা হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

জাতিসংঘ ঘোষিত এ বছরের আন্তর্জাতিক প্রবীণ দিবসের প্রতিপাদ্য ‘মানবাধিকার প্রতিষ্ঠায়- প্রবীণদের স্মরণ পরম শ্রদ্ধায়’।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
১৯৯০ সালে জাতিসংঘ প্রতিবছর ১ অক্টোবর আন্তর্জাতিকভাবে দিবসটি পালনের সিদ্ধান্ত নেয়। প্রবীণদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্ধক্যের বিষয়ে বিশ্বব্যাপী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৯১ সাল থেকে এ দিবসটি পালন করা শুরু হয়।
দিবসটি উপলক্ষে সমাজসেবা অধিদফতর ও প্রবীণদের কল্যাণে কর্মরত সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় আগারগাঁও সমাজসেবা অধিদফতর এলাকায় র‌্যালি শুরু হবে। র‌্যালি শেষে অধিদফতরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এছাড়া দিবসটি উপলক্ষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও প্রবীণ বন্ধু ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে মঙ্গলবার বেলা ১১টায় পিআইবি সেমিনার কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘সেলিব্রেটিং লিজেন্ডস’ শীর্ষক আয়োজনের মাধ্যমে বার্ধক্য নিয়ে কাজ করছে এমন প্রতিষ্ঠানের প্রধান, গুণীজন এবং প্রবীণ ব্যক্তিসহ আটজনকে তাদের নিজ নিজ ক্ষেত্রে সফলতার জন্য ‘পিআইবি-প্রবীণবন্ধু সম্মাননা ২০১৮’ প্রদান করা হবে। এছাড়া এদিন ‘প্রবীণের অধিকার, টেকসই উন্নয়ন ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক একটি সেমিনারও অনুষ্ঠিত হবে।
পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে প্রায় এক কোটি ৩০ লাখ প্রবীণ বা সিনিয়র সিটিজেন রয়েছেন। আগামী ২০২৫ সাল নাগাদ দেশে প্রবীণদের সংখ্যা হবে প্রায় এক কোটি ৮০ লাখ। ২০৫০ সালে এই সংখ্যা প্রায় সাড়ে চার কোটি এবং ২০৬১ সালে প্রায় সাড়ে পাঁচ কোটি হবে। খবর বাসস।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম