বৃহস্পতিবার উন্নয়ন মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
০২ অক্টোবর ২০১৮, ০৮:৫০আপডেট : ০২ অক্টোবর ২০১৮, ১৪:১০

উন্নয়ন মেলা, ছবি: বাসস প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীসহ দেশের সব জেলা ও উপজেলায় তিন দিনব্যাপী উন্নয়ন মেলা উদ্বোধন করবেন।

বর্তমান সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রম জনগণের কাছে তুলে ধরতে আগামী ৪-৬ অক্টোবর রাজধানী ঢাকাসহ একযোগে দেশের সব জেলা ও উপজেলায় চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে।
২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসাবে গড়ে তুলতে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং বিভিন্ন খাতের সাফল্য তুলে ধরাই এ উন্নয়ন মেলার প্রধান লক্ষ্য।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বে সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন খাতে অর্জিত দেশের অভূতপূর্ব উন্নয়ন মেলায় তুলে ধরা হবে।
এছাড়া, সেবা প্রদান সহজীকরণে বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনসহ বিভিন্ন সরকারি দফতর প্রতিশ্রুত সেবা ‘ওয়ান স্টপ’ সার্ভিসের মাধ্যমে এ মেলা হতে সরাসরি জনগণকে প্রদান করা হবে।
রাজধানী ঢাকার আগারগাঁওয়ে আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠে এ মেলা আয়োজন করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ এবং আন্তর্জাতিক স্বীকৃতি ও সাফল্য, রূপকল্প ২০২১ ও ২০৪১- এর মাধ্যমে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠা, তথ্যপ্রযুক্তি, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন মেগাপ্রকল্প এবং দেশে বিনিয়োগ সম্ভাবনা উন্নয়ন মেলায় তুলে ধরা হবে। বিদেশে বাংলাদেশ দূতাবাসমূহেও এ মেলার আয়োজন করা হবে।
ঢাকার আগারগাঁওয়ে আয়োজিত উন্নয়ন মেলায় তথ্য মন্ত্রণালয়ের ১১টি স্টল থাকবে। গণযোগাযোগ অধিদফতর সারাদেশে ৬৪টি জেলায় জেলা তথ্য অফিসের মাধ্যমে সরকারের সাফল্য চিত্র তুলে ধরবে। বাংলাদেশ বেতারের ১২টি আঞ্চলিক অফিসসহ মন্ত্রণালয়াধীন সব দফতর বা সংস্থা তাদের উন্নয়ন কার্যক্রম মেলায় তুলে ধরবে। এছাড়াও যেসব দফতর বা সংস্থার বই অথবা সচিত্র প্রকাশনা রয়েছে, তারা মেলায় সেগুলো বিক্রি অথবা বিনামূল্যে বিতরণ করবে।
জেলা ও উপজেলা প্রশাসনের সার্বিক আয়োজনে জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি দফতর বা সংস্থা ব্যাংক, বীমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করবে।

মেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘রিয়েলিটি শো’, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে। খবর বাসস।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম