পাট থেকে পলিথিন ব্যাগের যাত্রা শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০১৮, ১৩:২৩আপডেট : ০২ অক্টোবর ২০১৮, ১৬:২৮

পাট থেকে পলিথিন ব্যাগ তৈরির জন্য মঙ্গলবার (০২ অক্টোবর) যুক্তরাজ্যের বেসরকারি প্রতিষ্ঠান ফুটামুরা কেমিক্যালের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ জুট মিলস করপোরেশন। এসময় উপস্থিত ছিলেন পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম।

বাণিজ্যিক ভিত্তিতে পাট থেকে পলিথিন (জুটপলি) উৎপাদন কার্যক্রম শুরু করতে যুক্তরাজ্যের একটি বেসরকারি কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি)। আজ মঙ্গলবার (২ অক্টোবর) সচিবালয়ে পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম এবং পাট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ফয়জুর রহমান চৌধুরীর উপস্থিতিতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিজেএমসি’র  পক্ষে বিজেএমসি’র সচিব একেএম তারেক এবং যুক্তরাজ্যের বেসরকারি প্রতিষ্ঠান ফুটামুরা কেমিক্যালের পক্ষে কোম্পানিটির জেনারেল ম্যানেজার প্রিমি কোউলহার্ড সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় বিজিএমসি’র চেয়ারম্যান ড. মো. মাহামুদুল হাসান এবং পাট থেকে পলিথিন তৈরির উদ্ভাবক ড. মোবারক হোসেনও উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মির্জা আজম জানান, ‘আগামী ৬ থেকে ৯ মাসের মধ্যে বাণিজ্যিকভাবে পাট থেকে পলিথিন উৎপাদন শুরু হবে। প্রথমদিকে স্বাভাবিক পলিথিনের তুলনায় এই পলিথিনের ব্যাগের দাম কিছুটা বেশি হবে। তবে উৎপাদন বাড়লে দামের সমন্বয় হয়ে যাবে।’

ড. মোবারক আহমেদ খান উদ্ভাবিত জুটপলি। এটির বাণিজ্যিক উৎপাদনে যুক্তরাজ্যের ফুটুমুরা কোম্পানির সঙ্গে চুক্তি করেছে বিজেএমসি

মির্জা আজম জানান, ‘‘পাট থেকে তৈরি এই পলিথিন ব্যাগের নাম হবে ‘সোনালী ব্যাগ’। এটি মাননীয় প্রধানমন্ত্রীর নিজের পছন্দের করা নাম। সারা বিশ্বে এই নামেই পরিচিত হবে পাটের তৈরি পলিথিনের ব্যাগ।’’

মন্ত্রী বলেন, ‘আমরা যখন সরকারের দায়িত্বভার গ্রহণ করি তখন পাট থেকে উৎপাদিত পণ্যের সংখ্যা ছিল ৩৫টি। বর্তমানে পাট থেকে উৎপাদিত পণ্যের সংখ্যা ২৮৫টি। একসময়ের গোল্ডেন ফাইবার (সোনালী আঁশ) হিসেবে পরিচিত এই পাট ভবিষ্যতে গোল্ডেন বার (সোনার বার) হিসেবে পরিচিত হবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ‘বাজারে সোনালী ব্যাগের চাহিদা ব্যাপক হবে। আমরা যদি প্রতিদিন ৫০০ টন সোনালী ব্যাগ উৎপাদন করতে পারি তাহলে ৫০০ টনই বাজারজাত করা সম্ভব।’

পাট থেকে পলিথিন তৈরির উদ্ভাবক মোবারক হোসেন বলেন, ‘এই সোনালী ব্যাগ পরিবেশবান্ধব এবং পুনরায় উৎপাদনে সক্ষম।’  

/এসআই/এসএসএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম