সামাজিক চেতনা বৃদ্ধিতে গণমাধ্যমের বড় ভূমিকা থাকা উচিৎ: মেনন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০১৮, ২০:৫২আপডেট : ০২ অক্টোবর ২০১৮, ২১:০৩

পিআইবি-প্রবীণবন্ধু সম্মাননা ২০১৮ প্রদান অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন

গণমাধ্যম  সমাজের দর্পণ স্বরূপ। সামাজিক উন্নয়ন বা সামাজিক বঞ্চনা এর কোনোটিই গণমাধ্যমের দৃষ্টির বাইরের কিছু নয়। এক্ষেত্রে গণমাধ্যমকে কেবল নেতিবাচক ও মুখরোচক বিষয়কে তুলে ধরলেই চলবে না, গণমাধ্যমকে সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরে তার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। মঙ্গলবার (০২ অক্টোবর) দুপুরে রাজধানীর সার্কিট হাউজে পিআইবি'তে ‘পিআইবি- প্রবীণবন্ধু সম্মাননা ২০১৮ ও প্রবীণের অধিকার, টেকসই উন্নয়ন ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন সমাজকল্যাণমন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি।
বর্তমানে বাংলাদেশে প্রায় ৪০ লাখ প্রবীণকে সরকার থেকে সম্মানী ভাতা দেওয়া হচ্ছে উল্লেখ করে রাশেদ খান মেনন বলেন, আমাদের বর্তমান সরকার দেশের সব খাতের মতো প্রবীণ সহায়ক খাতেও ব্যাপক উন্নয়ন ঘটিয়েছে। যেখানে ২০০৮-০৯ অর্থ বছরে মোট ২০ লাখ প্রবীণ ব্যক্তিকে প্রায় ৬শ’ কোটি টাকা দেওয়া হয়েছিল। সেখানে বর্তমানে ২০১৮-১৯ অর্থবছরে প্রায় ৪০ লাখ প্রবীণ ব্যক্তির জন্য ২১শ’ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এভাবে গত ১০ বছরে বর্তমান সরকার প্রায় ২ কোটি ৬৭ লাখ ৭০ হাজার প্রবীণ ব্যক্তিকে ১১ হাজার ৭৯৯ কোটি টাকা দিয়েছে।
প্রবীণ জনগোষ্ঠীর অধিকার সংক্রান্ত বিদ্যমান নানা আইন প্রসঙ্গে সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন, শেষ বয়সে প্রবীণ ব্যক্তিদের অসহায়ত্বের কথা বিবেচনা করে দেশে এখন পিতা মাতা ভরণ-পোষণ আইন রয়েছে। তবে এই আইনের যথার্থ বাস্তবায়ন করার প্রয়োজন আমাদের রয়েছে। প্রবীণ নীতিমালা করা হয়েছে যাতে প্রবীণ ব্যক্তিরা বাসে, ট্রেনে, হাসপাতালসহ সব যানবাহনে বিশেষ সুবিধা লাভ করে। প্রবীণদের জন্য প্রবীণ উন্নয়ন ফাউন্ডেশন আইনটি চালু করার ব্যাপারে আমরা নতুনভাবে উদ্যোগ নিতে যাচ্ছি। এছাড়াও দেশের বীমা কোম্পানিগুলো যেন তাদের অন্যান্য বীমার মতো প্রবীণদের নামে বয়স্ক বীমা স্কিম চালু করে সে ব্যাপারে বীমা কোম্পানিগুলোকেও কাজ করতে হবে।
অনুষ্ঠানে প্রবীণ ব্যক্তিদের জন্য বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ‘পিআইবি-প্রবীণবন্ধু সম্মাননা ২০১৮’ দেওয়া হয় যথাক্রমে সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন এমপি, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামান আহমদ, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক, একুশে পদকপ্রাপ্ত প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা কামাল লোহানী, প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের মহাসচিব অধ্যাপক ড. এ এস এম আতিকুর রহমান, মামস ইনস্টিটিউট এর সিইও অধ্যাপক সায়েবা আক্তার, হেল্প এইজ ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাবেয়া সুলতানা এবং বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের চেয়ারম্যানের পক্ষে তার সহধর্মিণী মাসুদা খাতুন লিমাকে।






/সিএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম