১৩ অক্টোবর পদ্মা সেতুর রেলসংযোগ প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৩ অক্টোবর ২০১৮, ০৮:৫০আপডেট : ০৩ অক্টোবর ২০১৮, ১৪:২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৩ অক্টোবর পদ্মা সেতুর রেলসংযোগ ও স্থায়ী নদী তীর প্রতিরক্ষাসহ চারটি প্রকল্প উদ্বোধন এবং চলমান কাজের অগ্রগতি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার বনানী সেতু কর্তৃপক্ষ ভবনে এক প্রস্তুতি সভাশেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, ‘পদ্মা সেতুর কাজ কবে শেষ হবে চলতি মাসের শেষ সপ্তাহে তা জানা যাবে। পদ্মা সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি সম্পন্ন হয়েছে শতকরা ৫৯ ভাগ এবং মূল সেতুর অগ্রগতি হয়েছে ৭০ ভাগ।

সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতু প্রকল্প থেকে বিশ্বব্যাংক তাদের অর্থায়ন প্রত্যাহার করার পরও প্রধানমন্ত্রী অত্যন্ত সাহসিকতার সঙ্গে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু করেন। তার সাহসী সিদ্ধান্তের ফলেই আজ পদ্মা সেতু দৃশ্যমান হয়েছে।

এর আগে মন্ত্রী মাওয়া-কান্দিপাড়া মশালদিয়া এলাকায় স্থায়ী নদীর তীর রক্ষামূলক প্রকল্প, ঢাকা- মাওয়া-ভাঙ্গা পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ এবং পদ্মা সেতুর ৬০ ভাগ নির্মাণকাজের অগ্রগতির ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে প্রস্তুতি সভা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৩ অক্টোবর পদ্মা সেতু এলাকায় চারটি প্রকল্প উদ্বোধন শেষে দুই তীরে দুটি জনসভায় ভাষণ দেবেন। সভায় জনসভার স্থান নির্ধারণ ও প্রস্তুতি নিয়েও আলোচনা করা হয়। আগামী ৮ অক্টোবর পদ্মা সেতু এলাকায় আরেকটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। খবর বাসস।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম