জাপানে বাংলাদেশের দূতাবাসে হচ্ছে উন্নয়ন মেলা

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৬ অক্টোবর ২০১৮, ১০:১১আপডেট : ০৬ অক্টোবর ২০১৮, ১০:২৩

জাপানে বাংলাদেশি দূতাবাসে উন্নয়ন মেলা দেশব্যাপী আয়োজিত চতুর্থ  জাতীয় উন্নয়ন মেলার অংশ হিসেবে শুক্রবার জাপানের টোকিওতে বাংলাদেশের দূতাবাসেও উন্নয়ন মেলার আয়োজন করা হয়। দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে মেলার উদ্বোধন করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

শুক্রবার সন্ধ্যায় ঢাকায় প্রাপ্ত এক সরকারি তথ্য বিবরণীতে বলা হয়, বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়নে জাপানের অবদান অনস্বীকার্য।
মেলায় জাপান প্রবাসী বিশিষ্ট ব্যক্তি ও বিপুলসংখ্যক বাংলাদেশি নাগরিক উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়নের ক্রমধারা বিশ্লেষণ করে বিভিন্ন খাতে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরেন।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নদর্শন ও উন্নয়ন কৌশল এবং তার নীতি, আদর্শ ও কর্মপদ্ধতি অবলম্বন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নত আধুনিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।’
এ বিষয়ে রাষ্ট্রদূত বলেন জাপান বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী এবং এশিয়ায় সর্ববৃহৎ রফতানি বাজার। বাংলাদেশে চলমান বেশিরভাগ বৃহৎ উন্নয়ন প্রকল্প জাপানি অর্থায়ন ও সহযোগিতার মাধ্যমে হচ্ছে।
রাবাব ফাতিমা দু’দেশের সহযোগিতার ক্ষেত্র প্রসারে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি জাপান প্রবাসী নাগরিকদের বঙ্গবন্ধুর আদর্শে উদ্দীপ্ত হয়ে দেশের উন্নয়নে অধিকতর অবদান রাখার আহ্বান জানান। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ও টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে রাষ্ট্রদূত প্রবাসী সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন ও বিশ্লেষণধর্মী উপস্থাপনা করা হয়। এছাড়া দেশের বিভিন্ন খাতভিত্তিক উন্নয়ন তুলে ধরা হয়। পরে বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। মেলায় দেশের উন্নয়ন তথ্য সংবলিত বিভিন্ন পুস্তিকা, তথ্য কণিকা ও প্রচার সামগ্রী অতিথিদের মাঝে বিতরণ করা হয়। খবর বাসস।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম