২০২৪ সালে বাংলাদেশ পূর্ণাঙ্গ উন্নয়নশীল দেশ হবে: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ অক্টোবর ২০১৮, ০৮:৫৯আপডেট : ০৭ অক্টোবর ২০১৮, ১৬:২৮

তোফায়েল আহমেদ

২০২৪ সালে বাংলাদেশ পূর্ণাঙ্গভাবে উন্নয়নশীল দেশে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছে। একসময় যারা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি এবং বিশ্বের দরিদ্র দেশের মডেল বলেছেন, আজ তারাই বাংলাদেশকে উন্নয়ন বিস্ময় বলছেন।’
শনিবার ময়মনসিংহের ভালুকা উপজেলায় ইনভয় টেক্সটাইলস লিমিটেডের নবনির্মিত অডিও ভিজ্যুয়াল সেন্টার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করলে বিএনপির অস্তিত্ব বিলীন হয়ে যাবে। বিগত জাতীয় নির্বাচন বানচাল করতে বিএনপি জোট আপ্রাণ চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এবারও সে রকম চেষ্টা করে লাভ হবে না।’
তিনি বলেন, বর্তমান সংসদের মেয়াদ আগামী ২৮ জানুয়ারি শেষ হবে। এর ৯০ দিন আগে যেকোনও দিন দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন এরই মধ্যে ঘোষণা দিয়েছে আগামী ডিসেম্বরের শেষে জাতীয় সংসদের নির্বাচন হবে। সংবিধান মোতাবেক জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর বাইরে কিছুই হবে না। আগামী নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার বাণিজ্যবান্ধব এবং শ্রমিকবান্ধব। তার প্রতিফলন ঘটেছে এই ইনভয় টেক্সটাইলস ফ্যাক্টরিতে। এ অত্যাধুনিক ফ্যাক্টরিতে শ্রমিকরা শ্রমবান্ধব পরিবেশে কাজ করছেন। মাসের বেতন সে মাসেই পাচ্ছেন। শিক্ষা, স্বাস্থ্যসহ সব ধরনের সুবিধা পেয়ে শ্রমিকরা খুশি। এই বাংলাদেশই তো জাতির পিতা দেখতে চেয়েছিলেন।’ খবর বাসস।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম