‘৫ শতাংশ কোটা আমাদের দিতেই হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০১৮, ১৮:২৭আপডেট : ০৭ অক্টোবর ২০১৮, ১৮:৩৯

‘৫ শতাংশ কোটা আমাদের দিতেই হবে’

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে পাঁচ শতাংশ আদিবাসী কোটা পুনর্বহালের দাবি জানিয়েছে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগছাস)। রবিবার (৭ অক্টোবর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে এ দাবি জানানো হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, মন্ত্রিপরিষদ সচিব বলেছেন, দেশে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আর নেই। আমরা তাদের অনুরোধ করবো কীভাবে পাহাড়িরা জীবনযাপন করে একটু দেখে যান। পাঁচ শতাংশ কোটা বাতিল করে আমাদের অগ্রসর জাতি হিসেবে পরিচিতি দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে চিত্র একদম ভিন্ন। মন্ত্রিপরিষদ সচিবের কাছে আমাদের প্রশ্ন: আমরা কীভাবে অগ্রসর হলাম?
তারা বলেন, স্বাধীন রাষ্ট্রের পেছনে আদিবাসীরাও বিভিন্নভাবে অবদান রেখেছে। আদিবাসীদের অস্তিত্ব নিয়ে বিতৃষ্ণা কিসের? আদিবাসীদের পাঁচ শতাংশ কোটা দিতেই হবে। কোটা বহাল না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আমাদের কর্মসূচি চালিয়ে যাবো।
মানবন্ধনে উপস্থিত ছিলেন বাগছাস কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অনুপ হাছিমা, আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদের সমন্বয়ক উন্নয়ন সাংমা, সাঁওতাল স্টুডেন্টস ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুমন মুরুমু প্রমুখ।

/এসও/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম