সার্বিক উন্নয়নে সততার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ অক্টোবর ২০১৮, ০৯:৪৯আপডেট : ০৯ অক্টোবর ২০১৮, ১০:০২

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ (ফাইল ছবি)

দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিতকরণে সততা ও আন্তরিকতার সঙ্গে একযোগে কাজ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। কিশোরগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে সোমবার (৯ অক্টোবর) রাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

এসময় রাষ্ট্রপতি বলেন, ‘উন্নয়ন একটি চিরায়ত প্রক্রিয়া। দেশের চলমান উন্নয়ন প্রক্রিয়া অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনও বিকল্প নেই।’

প্রসঙ্গত, তিন দিনের সফরে বর্তমানে তার নিজ জেলায় অবস্থান করছেন রাষ্ট্রপতি। সফরের প্রথম দিনে সোমবার  তিনি কিশোরগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতা, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, নারী নেত্রী এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় রাষ্ট্রপতি সর্বোচ্চ আন্তরিকতা ও সততার সঙ্গে কাজ করতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান, যাতে জনগণের অর্থে পরিচালিত সকল প্রকল্প যথাযথভাবে বাস্তবায়িত হয়। উন্নয়ন কর্মকাণ্ডকে সফল করতে তিনি সক্রিয় ও ইতিবাচক ভূমিকার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

মুক্তিযোদ্ধাদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, ‘বর্তমান সরকার এই মাটির জন্য ত্যাগ স্বীকারকারী বীরদের কল্যাণে প্রয়োজনীয় সকল সহায়তা দিয়ে যাচ্ছে। দেশের স্বাধীনতা অর্জনে জাতির সাহসী সন্তানদের অবদান জনগণ চিরকাল স্মরণ করবে।

সূত্র: বাসস

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম