কোটা সংস্কার ও বহাল উভয় আন্দোলনেই জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে: রুহানী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০১৮, ১৭:৪৪আপডেট : ০৯ অক্টোবর ২০১৮, ১৮:১৭

রশীদ আল রুহানি কোটা সংস্কার এবং পরবর্তীতে কোটা বহালের দাবিতে আন্দোলনের কারণে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন বলে মন্তব্য করেছেন বাংলা ট্রিবিউনের সাংবাদিক রশিদ আল রুহানী। তিনি বলেন, ‘সাধারণ মানুষের মধ্যে যে বিষয়টা দেখেছি তা হলো, তারা কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দুর্ভোগে পড়েছেন। এখন আবার কোটা বহাল রাখার দাবিতে আন্দোলনের কারণেও দুর্ভোগে পড়েছেন। মানুষ বলছে তারা দুর্ভোগের মধ্য থেকে বের হতে পারছেন না।’

মঙ্গলবার (৯ অক্টোবর) দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন আয়োজিত ‘এবার কোটা বহাল!’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন। বিকাল সাড়ে ৪টায় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন শুরু হয়।

রুহানী বলেন, ‘৪ অক্টোবর রাত ৮টা থেকে শাহবাগে অবস্থান নিয়েছিলেন মুক্তিযোদ্ধার সন্তানেরা। সেদিন থেকেই আন্দোলন দানা বাধতে শুরু করে। এর মধ্যে আমরা দেখেছি, রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। আন্দোলনকারীরা মানবনবন্ধন করেছেন। মিছিল-স্লোগানে বিক্ষোভ দেখিয়েছেন। আবার মেডিক্যাল ভর্তি পরীক্ষার কথা চিন্তা করে আন্দোলন স্থগিতও রেখেছিলেন। তাদের পথ ধরেই ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং অন্যরা কোটা বহালের দাবি নিয়েও বসেছিলেন। তবে এসবের কারণে দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের। তাদের অভিযোগ হলো কোটা সংস্কার ও কোটা বহাল, উভয় আন্দোলনের কারণেই তারা দুর্ভোগে পড়েছেন। এই দুর্ভোগের মধ্য থেকে তারা বের হতে পারছেন না।’

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত মোফাজ্জল করিম, বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর মাসুদ কামাল, অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেবতিক, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন।

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে বৈঠকি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার হচ্ছে।

/এসও/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের