প্রতিবন্ধী কোটা বহালের দাবিতে শাহবাগ অবরোধ

ঢাবি প্রতিনিধি
১১ অক্টোবর ২০১৮, ১৩:৪০আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ১৩:৫২

শাহবাগে প্রতিবন্ধীদের অবরোধ সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে প্রতিবন্ধীদের ৫ শতাংশ কোটা বহালের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে মহাসমাবেশ করছেন বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদ।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শাহবাগ মোড়ে তাদের এই মহাসমাবেশ চলছে। সারাদেশ থেকে আসা প্রায় ২০০ প্রতিবন্ধী শিক্ষার্থীরা সমাবেশে অংশ নিয়েছেন। দুপুর পৌনে ১টার দিকে প্রতিবন্ধীদের দাবির সঙ্গে সংহতি জানাতে আসেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

এসময় তিনি বলেন, ‘প্রতিবন্ধীরা সমাজের পশ্চাৎপদ জনগোষ্ঠী। আমাদের সংবিধানে তাদের অধিকার সুনিশ্চিত করার কথা বলা হয়েছে।  আমি মনে করি তাদের দাবি যৌক্তিক। তাই এই দাবির পাশে ছাত্রলীগ থাকবে।  আপনাদের জন্য আমরা আমাদের নেত্রীর সঙ্গে কথা বলবো। ছাত্রলীগ সৃষ্টির শুরু থেকে যেকোনও যৌক্তিক দাবির পাশে ছিল। আমরা আপনাদের দাবি আপার কাছে ( প্রধানমন্ত্রীর) কাছে পৌঁছে দেবো।’

এসময় বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদের আহ্বায়ক আলী হোসাইন বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কথা বলতে চাই। আপনি আমাদের সে সুযোগ সৃষ্টি করে দেবেন?  আমাদের দাবি না মানা হলে আমরা আন্দোলন চালিয়ে যাবো।’

শাহবাগ মোড়ে অবরোধ করে আন্দোলন করায় যান চলাচলে বিঘ্ন ঘটায় যানজটের সৃষ্টি হয়েছে। মহাসমাবেশ থেকে তারা ১১টি দাবি পেশ করেন।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী কথা বলছেন

তার মধ্যে কয়েকটি দাবি হলো-

১. প্রতিবন্ধীদের জন্য বিনা শর্তে ৫ শতাংশ কোটা সংরক্ষণ করে প্রজ্ঞাপন। প্রিলিমিনারি থেকে কোটা কার্যকর, তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে ৫ শতাংশ প্রতিবন্ধী কোটা রাখতে হবে।

২. সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে প্রতিবন্ধীদের থেকে অন্তত একজন প্রতিনিধি রাখতে হবে।

৩. প্রতিবন্ধী বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করতে হবে এবং সেই মন্ত্রণালয়ে প্রতিবন্ধীদের থেকে মন্ত্রী নিয়োগ করতে হবে।

৪. সরকারি চাকরিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ১০ মিনিট করে সময় বৃদ্ধি করতে হবে।

৫. প্রতিবন্ধীদের জন্য চাকরিতে প্রবেশের বয়সসীমা শিথিল করতে হবে,

৬. জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন অধিদফতর প্রতিষ্ঠা করতে হবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম