স্থপতিদের দায়িত্ব ও কাজের পরিধি অনেক বেড়েছে : সংস্কৃতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ অক্টোবর ২০১৮, ১০:৩৯আপডেট : ১২ অক্টোবর ২০১৮, ১৬:৫০

আসাদুজ্জামান নূর সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ঢাকা শহরের বর্তমান পরিস্থিতিতে স্থপতিদের দায়িত্ব ও কাজের পরিধি অনেক বেড়েছে। ঢাকা শহরের অপরিকল্পিত স্থাপনা তথা ঢাকা শহরকে ঘিরে সৃষ্ট সংকট নিরসনে স্থপতিদেরই সবার আগে এগিয়ে আসতে হবে। ভালোবাসার শহরটিকে বাঁচাতে হবে।

বৃহস্পতিবার সংস্কৃতিমন্ত্রী বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবনের ৬নং গ্যালারিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের সমাপনী বর্ষের (সমান্তরাল ১১) শিক্ষার্থীদের আয়োজিত প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। প্রদর্শনী ১৪ অক্টোবর পর্যন্ত চলবে।

আসাদুজ্জামান নূর বলেন, স্থাপত্য একটি অত্যন্ত সৃজনশীল কাজ। এটিকে শিল্পের মর্যাদা দেওয়া জরুরি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশসেরা স্থপতিদের দুই বছর পর পর পুরস্কার প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে রাষ্ট্রীয় পুরস্কার প্রদানের ক্ষেত্রে স্থপতিদের যাতে অন্তর্ভুক্ত করা হয়, সে প্রচেষ্টা নেওয়া হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. নাসরিন হোসেন, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ডিন প্রফেসর শামসুল ওয়ারেস, জে. এ. আর্কিটেক্টসের প্রধান স্থপতি জালাল আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন। খবর বাসস।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম