চিকিৎসা সেবার মান উন্নয়নে ৭০৩ কোটি টাকা দেবে জাইকা

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ অক্টোবর ২০১৮, ০৯:১১আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ০৯:২২

জাইকা চিকিৎসা সেবার মান আরও বাড়াতে দেশের আট বিভাগীয় শহরের মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডায়াগনস্টিক এবং ইমেজিং ব্যবস্থা উন্নয়নে ৭০৩ কোটি টাকা সহায়তা দিবে জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা।
রবিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
শিশু ও মাতৃস্বাস্থ্য এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন’ প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান ও জাপানের ওরিয়েন্টাল কনসালটেন্টস গ্লোবাল কোম্পানি লিমিটেডের ঢাকা লিয়াজো অফিসের জেনারেল ম্যানেজার রোহিলি ইশি চুক্তি সই করেন।
‘শিশু ও মাতৃস্বাস্থ্য এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় জাইকা ঢাকা, রাজশাহী, বরিশাল, ময়মনিসংহ, সিলেট, চট্টগ্রাম, খুলনা এবং রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ইমেজিং সিস্টেম উন্নয়ন করবে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন,  ‘এই প্রকল্পটি একনেকে পাস হয়েছে। বিভিন্ন পর্যায় শেষে চুক্তি স্বাক্ষরের পর্যায়ে এসেছে। আমরা আশা করছি ২০২১ সালের মধ্যে ইমেজিং সিস্টেমের কার্যক্রম শেষ হবে এবং মানুষের চিকিৎসা ব্যবস্থায় নিয়ে আসা সম্ভব হবে।
তিনি বলেন, মোট ৯০০ কোটি টাকার মধ্যে সরকারি অংশ (জিওবি) ১৯৭ কোটি টাকা এবং জাইকা দেবে ৭০৩ কোটি টাকা। ইমেজিং সিস্টেমের মধ্যে রয়েছে সিটিস্ক্যান, এমআরআই, মেমোগ্রাম, এনজিওগ্রাম, আলট্রাসনোগ্রাম, ক্লোনোস্কোপি ও গ্যাসস্ট্রস্কোপি। প্রকল্পে জাপান সরকার তাদের দেশ থেকে যন্ত্রপাতিগুলো এনে আমাদের হাসপাতালে বসাবে। এমন যন্ত্রপাতিগুলো আমাদের হাসপাতালে আছে। এরপরও এই যন্ত্রপাতিগুলো পেলে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার আরও উন্নয়ন হবে।
প্রতিমন্ত্রী বলেন, এখন বিভাগীয় শহরগুলোয় ক্যান্সারের তেমন চিকিৎসা ব্যবস্থা নেই। দেশে ক্যান্সার রোগ অনেক বৃদ্ধি পেয়েছে। এছাড়াও প্রত্যেকটা বিভাগীয় শহরে একটি করে কিডনি সেন্টার তৈরি করা হবে। খবর বাসস।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম