সম্পাদক পরিষদের তথ্যে ঘাটতি আছে: হাসানুল হক ইনু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৮, ১৫:৩৪আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ১৫:৪২

গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাব দিচ্ছেন তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সম্পাদক পরিষদের তথ্যের ঘাটতি আছে। আমরা তাদেরকে বলেছিলাম, তাদের যে উদ্বেগ-উৎকণ্ঠাগুলো আছে মন্ত্রিপরিষদের সভায় উত্থাপন করবো। কিন্তু অমুক সভায় উত্থাপন করবো এটা কিন্তু বলিনি। তিনি বলেন, ‘আজকের (সোমবার, ১৫ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি উত্থাপিত হয়েছে। প্রধানমন্ত্রী ও সরাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। এ ব্যাপারে বিস্তারিত খোলামেলা আলোচনা হয়েছে।’

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, ‘এ ব্যাপারে প্রধানমন্ত্রী বলেছেন যে, এই আইন হচ্ছে শিশুদের নিরাপত্তার জন্য, সাইবার অপরাধীদের জন্য, হ্যাকারদের জন্য ও ডিজিটাল সমাজের নিরাপত্তার জন্য। গণমাধ্যমের কিংবা গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে এই আইন না। এই আইনে আমরা কোনও জায়গায় গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে ভূমিকা রাখিনি। এরপরও যদি কোনও আলোচনা থাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিংবা মন্ত্রণালয় আলোচনা করে দেখবে।’

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম