বৈষম্য দূর করতে অবাধ বাণিজ্যনীতি প্রণয়ন করতে হবে: স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৮, ১৭:৪৪আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ১৭:৪৭

(আইপিইউ) এসেম্বলি’র স্ট্যান্ডিং কমিটি অন সাসটেইনেবল ডেভলপমেন্ট, ফিন্যান্স অ্যান্ড ট্রেড শীর্ষক ডিবেটে বক্তব্য রাখেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে বাণিজ্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, ‘টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জন একটি বৈশ্বিক চ্যালেঞ্জ।  এক্ষেত্রে বাণিজ্য ও বিনিয়োগ অত্যাবশ্যকীয় উপাদান। বৈশ্বিক বাণিজ্যে বিরাজমান অসমতা ও বৈষম্য নিরসনে অন্তর্ভুক্তিমূলক অবাধ বাণিজ্যনীতি প্রণয়ন করতে হবে।’ সোমবার (১৫ অক্টোবর)  সুইজারল্যান্ডের জেনেভায় ১৩৯তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এসেম্বলি’র স্ট্যান্ডিং কমিটি অন সাসটেইনেবল ডেভলপমেন্ট, ফিন্যান্স অ্যান্ড ট্রেড শীর্ষক ডিবেটে তিনি এসব কথা বলেন।

ড. শিরীন শারমিন বলেন, ‘দরিদ্র, প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে তাদের কার্যকর ক্ষমতায়নের লক্ষ্যে বাণিজ্য নীতি তৈরি করতে হবে, যেন ন্যায্য মজুরি ও কর্মসংস্থান সৃষ্টি নিশ্চিত হয়।’ তিনি আরও বলেন, ‘ইতিবাচক পরিবর্তনের জন্য অবাধ বাণিজ্য জরুরি। যার মাধ্যমে স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলো উপকৃত হবে। পরিবর্তনের সুবিধা দরিদ্র জনগোষ্ঠী ভোগ করতে পারবে।’

স্পিকার বলেন, ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে বাণিজ্য ও বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এসডিজি’র ক্ষেত্রেও এ সব উপাদান কার্যকর ভূমিকা রাখবে।’

স্টান্ডিং কমিটি ব্যুরো’র সদস্য মিজ সিলভিয়া ডিনিকা ডিবেটে সভাপতিত্ব করেন। এ সময় বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্য হিসেবে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, মো. আব্দুল কুদ্দুস এমপি, এ বি তাজুল ইসলাম এমপি, মমতাজ বেগম এমপি, কে এইচ আজিজুল হক এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরী এমপি ও শামীম হায়দার পাটোয়ারী এমপি।

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম