সৌদি আরব থেকে দেশে ফিরলেন আরও ১৯ নারী শ্রমিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৮, ১৯:২০আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ২০:৫৭





সৌদি আরব থেকে দেশে ফেরা এক নারী

সৌদি আরব থেকে এবার দেশে ফিরে এসেছেন ১৯ নারী শ্রমিক। সোমবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় জেট এয়ারওয়েজের একটি বিমানে তারা দাম্মাম থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দরের প্রবাসকল্যাণ ডেস্কের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
ফিরে আসা ঝুমুর নামের এক নারী শ্রমিক বলেন, ‘আমরা সৌদি আরবের দাম্মাম থেকে ১৯ জন আজকে দেশে ফিরেছি। ফিরে আসা নারী কর্মীদের সবাই গৃহকর্মীর কাজ করতো সৌদি আরবে।’
সৌদি থেকে ফেরত কয়েকজন নারী অভিযোগ করেন, কুয়েত-সৌদির সীমান্ত এলাকা হাফার আল বাতানের একটি থানায় বেশকিছু বাংলাদেশি নারী গৃহশ্রমিককে আটকে রেখে পুলিশ নির্যাতন করেছে। এমনকি থানায় আসার আগেও তারা বিভিন্নভাবে নিয়োগকর্তাদের অমানুষিক নির্যাতনের শিকার হন বলে দাবি করেন তারা।
এসব নারী শ্রমিককে ফিরিয়ে আনার দাবিতে গত ১১ সেপ্টেম্বর ঢাকায় মানববন্ধন করেন মানবাধিকারকর্মী সোনিয়া দেওয়ান প্রীতি। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সৌদি আরব থেকে দুপুরবেলা ঝুমুর, দিপালী, রেবেকা, আয়েশা, শাহ্নাজসহ ১৯ জন দেশে ফিরেছেন। তারা নানভাবে নির্যাতনের শিকার হন সেদেশে। দেশে ফেরার পর প্রথমে তাদের সঙ্গে খাবার খেয়েছি। এরপর তারা যার যার বাড়িতে চলে গেছেন।’
সাম্প্রতিক সময়ে নারী শ্রমিকদের দেশে ফেরার ঢল নেমেছে। তাদের প্রায় সবারই অভিযোগ, কাজ করে টাকাপয়সা না পাওয়াসহ নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন।

/এসও/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম