নির্বাচন আয়োজনে সামর্থ্য অনুযায়ী সবকিছু করা হবে: সিইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০১৮, ১২:২৯আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ১৫:২১

আঞ্চলিক ও জেলার সিনিয়র নির্বাচনি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা সাংবিধানিক পদ্ধতিতে নিরপেক্ষভাবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ‘সামর্থ্য অনুযায়ী সবকিছু’ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। মঙ্গলবার (১৬ অক্টোবর) একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত আঞ্চলিক ও জেলার সিনিয়র নির্বাচনি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

মাঠ কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে প্রতি পাঁচ বছর পর পর সরকার পরিবর্তন হয়। মাঠপর্যায়ে আপনারা কী ধরনের সমস্যার সম্মুখীন হন তা বলবেন এবং এ সমস্যা কীভাবে সমাধান করা যায় তা নিয়েও আলোচনা করবেন।’

সিইসি বলেন, ‘নির্বাচন কমিশন একটি স্বাধীন সত্তা, সাংবিধানিক প্রতিষ্ঠান। কাজেই সাংবিধানিক দায়িত্ব থেকে কেউ কখনও বিচ্যুত হবেন না। আইনানুগ দৃষ্টিভঙ্গি নিয়ে নির্বাচন পরিচালনায় ব্রতী হবেন।’

বৈঠকে ভোটারদের নিরাপত্তা, প্রার্থীদের আচরণবিধি মেনে চলার জন্য তাদের সঙ্গে কাজ করা, সুশীল সমাজ, মিডিয়াসহ অন্যদের পরামর্শ গ্রহণ করে নিজেদের বিবেক বুদ্ধি ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জাতিকে প্রত্যাশিত নির্বাচন উপহার দেওয়ার জন্য সবাইকে আন্তরিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানান তিনি।

বৈঠকে আলোচ্যসূচির মধ্যে রয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার তালিকার সিডি যাচাই ও মুদ্রণ; ভোটকেন্দ্র স্থাপনের জন্য প্রতিষ্ঠান নির্ধারণ এবং ক্ষেত্রমতে প্রতিষ্ঠানের বিশেষ সংস্কার; ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত এবং প্রশিক্ষণের আয়োজন; নির্বাচনি দ্রব্যাদি সংগ্রহ, বিতরণ ও বাজেট প্রণয়ন ইত্যাদি।

ইসি সচিব হেলালুদ্দীনের সভাপতিত্বে বৈঠকে কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

/ইএইচএস/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম