সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ইইউ: রাষ্ট্রদূত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৮, ১৪:৩৭আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ১৬:৫৩

ইইউ রাষ্ট্রদূত রেনজি টেরিংক (ফাইল ছবি: ঢাকা ট্রিবিউনের সৌজন্যে) বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

ইইউ রাষ্ট্রদূত রেনজি টেরিংক সাংবাদিকদের আরও বলেন, নভেম্বরের শেষ সপ্তাহে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন বিষয়ে অভিজ্ঞ দুজন প্রতিনিধি বাংলাদেশে পাঠাবে। তারা রাজনৈতিক পরিবেশ ও নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। জনবহুল বাংলাদেশে একই দিনে তিনশ’ আসনে নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, একই দিনে এত মানুষের ভোট একটা বড় চ্যালেঞ্জ। তবে এদেশে এই চর্চাটা আগে থেকেই রয়েছে।

তিনি জানান, নির্বাচনে কোনও ধরনের সহযোগিতার প্রয়োজন হলে ইইউ তা কূটনৈতিকভাবে করতে প্রস্তুত রয়েছে।

/ইএইচএস/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক