আজ বিজয়া দশমী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ অক্টোবর ২০১৮, ১১:১১আপডেট : ১৯ অক্টোবর ২০১৮, ১১:২৩

দুর্গাপূজা বিজয়া দশমীর মধ্য দিয়ে আজ শুক্রবার শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এবারের দূর্গাপূজার। গত ৮ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছিল দেবীপক্ষ। 

শুক্রবার হওয়ায়  দুপুর ১২-২টা পর্যন্ত পূজার সব আনুষ্ঠানিকতা বন্ধ থাকবে। বিকাল ৩টায় ঢাকেশ্বরী কেন্দ্রীয় মন্দির থেকে বিজয়ার শোভাযাত্রা শুরু হয়ে জগন্নাথ হল, শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট, পুলিশ হেড কোয়ার্টার, গোলাপ শাহ মাজার, গুলিস্থান, নবাবপুর, রায় সাহেব বাজার, সদরঘাটের ওয়াইজঘাট বিনা স্মতি ঘাটে প্রতিমা বিসর্জনের মাধ্যমে সমাপ্তি ঘটবে।

বৃহস্পতিবার রাজধানীসহ সারাদেশে মহানবমী উদযাপিত হয়। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা মণ্ডপসহ বিভিন্ন পূজা মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীরা অপশক্তি অসুর বধের দৃঢ় প্রতিজ্ঞায় মহানবমী তিথিতে দুর্গতিনাশিনী দেবীর আরাধনা করেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় বিহিত পূজার মাধ্যমে মহানবমীর আনুষ্ঠনিকতা শুরু হয়। ভক্তরা সকাল থেকেই নগরীর পূজা মণ্ডপগুলোয় ঘুরে-ঘুরে দেবীর চরণে পুষ্পাঞ্জলী অর্পণ ও পূজা-অর্চণা করেন।
১৫ অক্টোব ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু হয়। মঙ্গলবার সকালে নবপত্রিকা প্রবেশ ও স্থাপনের মধ্য দিয়ে উদযাপিত হয় মহাসপ্তমী পূজা, যা দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। বুধবার কুমারী পূজার পর হয় মহাঅষ্টমীর সন্ধিপূজা। এবার সারাদেশে ৩১ হাজার ২৭২টি পূজা মণ্ডপে দুর্গাপূজা হয়েছে। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম