‘সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে সামনে এগিয়ে যেতে হবে’

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ অক্টোবর ২০১৮, ০৯:২৭আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ০৯:৩৯

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। সব  ধর্মই মানবতার কথা বলে, সম্প্রীতির কথা বলে। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে সামনে এগিয়ে যাওয়ার জন্য সবার  প্রতি আহ্বান জানান স্পিকার।
শুক্রবার বনানী মাঠে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত ‘শারদোৎসব ১৪২৫’ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
স্পিকার বলেন,  ‘শারদীয় দুর্গোৎসব আবহমানকাল ধরে বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হয়ে আছে। দুর্গাপুজা আমাদের আপন সংস্কৃতিতে হাজার বছরের বাঙালি ঐতিহ্যের সাক্ষ্যবহন করে চলেছে। তিনি সবার সৌহার্দ্যপূর্ণ অবস্থান আর সাম্যের ভিত্তিতে দেশ গড়ার প্রত্যয় নিয়ে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে চলছে। বাংলাদেশ এরই মধ্যেই স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করেছে। ২০২৪ সালের মধ্যে উন্নয়নশীল এবং ২০৪১ সালে সুখী সমৃদ্ধ-উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
পরে তিনি পূজা মণ্ডপ পরিদর্শন করেন। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম