দশম সংসদের শেষ অধিবেশন শুরু কাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৮, ১৬:৩০আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ০৯:০৩



জাতীয় সংসদ (ছবি: সাজ্জাদ হোসেন) দশম জাতীয় সংসদের ২৩তম অধিবেশন আগামীকাল রবিবার (২১ অক্টোবর) শুরু হচ্ছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল সাড়ে ৪টায় সংসদের বৈঠক শুরুর কথা রয়েছে। দশম সংসদের সর্বশেষ এই অধিবেশন ৪ থেকে ৫ দিন চলতে পারে। সংসদ অধিবেশন শুরুর আগে অনুষ্ঠেয় সংসদের কার্যউপদেষ্টার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদগত ৪ অক্টোবর তার সাংবিধানিক ক্ষমতাবলে সংসদের এ অধিবেশন আহ্বান করেন।
প্রসঙ্গ, আগামী ৩১ অক্টোবর থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণ গণনা শুরু হবে। সংবিধানে জাতীয় সংসদের একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন ডাকার বাধ্যবাধকতা আছে। কিন্তু নির্বাচনের আগের ৯০ দিনের ক্ষেত্রে এর বাধ্যবাধকতা নেই।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অধিবেশনের শুরুর দিনে সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন, শোকপ্রস্তাব গ্রহণ, প্রশ্নোত্তর, ৭১ বিধির নোটিশ নিষ্পত্তি, কমিটির রিপোর্ট উত্থাপন ও আইনপ্রণয়ন কার্যক্রম অনুষ্ঠিত হবে।

সংসদের অধিবেশন শুরুর দিনে স্থানীয় সরকার মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া, প্রধানমন্ত্রীর কার্যালয়, রাষ্ট্রপতির কার্যালয় ও নির্বাচন কমিশন সচিবালয়ের প্রশ্নোত্তর অনুষ্ঠিত হবে। এছাড়া এদিন ৬টি বিল উত্থাপন ও একটি পাস হওয়ার কথা রয়েছে। যে বিলগুলো উত্থাপিত হবে, সেগুলো হলো, বাংলাদেশ স্টান্ডার্ডাস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিল, বাংলাদেশ শিশু অ্যাকাডেমি বিল, বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল, মৎস্য সঙ্গনিরোধ বিল, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বিল ও সরকারি চাকরি বিল। আর পাস হওয়ার কথা রয়েছে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট বিল।
এর আগে চলতি দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশন গত ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২০ সেপ্টেম্বর শেষ হয়।

 

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম