খেলাধুলায় সম্পৃক্ত থাকলে ছেলেমেয়েরা বিপথে যাবে না: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০১৮, ১৬:৪৬আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ১৬:৫২

গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা) লেখাপড়ার পাশাপাশি শরীর চর্চার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘যত বেশি খেলাধুলা, সাংস্কৃতিকচর্চায় ছেলেমেয়েদের সম্পৃক্ত করতে পারবো, তত বেশি তাদের চরিত্র দৃঢ় হবে। তারা সুস্বাস্থ্যের অধিকারী হবে, মাদক-জঙ্গির মতো বিপথে যাবে না।’ রবিবার (২১ অক্টোবর) গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

এদিন তিনি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন উপজেলা পর্যায়ের ৬৬টি শেখ রাসেল মিনি স্টেডিয়াম, ৬টি জেলার যুব প্রশিক্ষণ কেন্দ্র ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টি স্পোর্টস ইন্ডোর কমপ্লেক্স উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষার সঙ্গে সঙ্গে খেলাধুলা একান্তভাবে অপরিহার্য। সারা বাংলাদেশে আমাদের ছেলেমেয়েরা যেন খেলাধুলা করতে পারে, সেদিকে লক্ষ রেখে মিনি স্টেডিয়াম করে দিচ্ছি। আমরা চাই, ছেলেমেয়েরা যেন আরও বেশি খেলাধুলায় সম্পৃক্ত থাকে।’

খেলাধুলার সঙ্গে পারিবারিক সম্পৃক্ততার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘আমাদের পরিবারও খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত ছিল। আমি স্পোর্টস পরিবারেরই একজন।’

দেশীয় খেলাধুলার বিকাশে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, ‘স্থানীয় খেলাধুলাগুলো যেন হারিয়ে না যায়। আমরা সেগুলোকে উৎসাহিত করছি।’

যুব প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দক্ষ প্রজন্ম হিসেবে গড়ে তুলতে চাই।’

অনুষ্ঠানে গণভবন প্রান্ত থেকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।  

/এমএইচবি/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম