দেশে এখনও ৩ কোটি মানুষ গরিব: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০১৮, ১৭:০৪আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ১৭:০৭

কিশোর-কিশোরী সম্মেলন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচিতেও কাঙ্ক্ষিত হারে দারিদ্র্য কমছে না বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘প্রতি বছর ২ শতাংশ হারে দারিদ্র্য কমার কথা। কিন্তু সেটা হচ্ছে না। দারিদ্র্যের হার কমাতে বেশকিছু কর্মসূচি নেওয়া হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে দারিদ্র্য বিমোচন চ্যালেঞ্জিং। এখনও দেশে ৩ কোটি মানুষ গরিব।’  রবিবার (২১ অক্টোবর)  রাজধানীর শেরেবাংলা নগরস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পল্লী উন্নয়ন ও কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত ‘কিশোর-কিশোরী সম্মেলন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এবারের সম্মেলনের স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘মেধা ও মননে সুন্দর আগামী’।

অর্থমন্ত্রী বলেন, ‘দেশে দরিদ্র মানুষের সংখ্যা ২১ শতাংশে নামিয়ে আনা হয়েছে। এই হার ১০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যে কাজ করছে সরকার। এক সময় দেশে ৭০-৮০ শতাংশ মানুষ দরিদ্র ছিল।’

দরিদ্রদের সংখ্যা ১০ শতাংশে নামিয়ে আনতে আরও ৭ থেকে ৮ বছর সময় লাগবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘এর মধ্যে নতুন করে চলমান কর্মসূচি রিভিউ করতে হবে, দেখতে হবে কাঙ্ক্ষিত হারে তা কমছে কিনা। যদি কমার হার সন্তোষজনক না হয়, তাহলে প্রয়োজনে নতুন কর্মসূচি নিতে হবে।’ তিনি বলেন, ‘সোনার বাংলা গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে। আজকের কিশোর-কিশোরীরাই আগামী দিনের ভবিষ্যৎ।  এ জন্য নিজেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।’

পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা, পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদের বক্তব্য রাখেন।  

উল্লেখ্য, পিকেএসএফ বর্তমানে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশা সুস্থ সাংস্কৃতি ও ক্রীড়া চর্চাকে সম্পৃক্তকরণের কর্মসূচি পরিচালনা করছে। কর্মসূচির আওতায় দেশের ১১ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের এক লাখ ছাত্র-ছাত্রীর মাঝে সৃজনশীল ও জ্ঞানভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করা ৭১০ জন শিক্ষার্থী এই সম্মেলনে অংশ নেয়।

/এসআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম