নির্বাচনে বাইরের শক্তির সম্পৃক্ত হওয়ার অবকাশ নেই: পররাষ্ট্র সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০১৮, ২১:০৩আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ২১:৩৮

পররাষ্ট্রসচিব এম শহীদুল হক বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক দেখতে চায় যুক্তরাষ্ট্র। রবিবার (২১ অক্টোবর) বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম শহীদুল হক ও যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপ-সহকারী সচিব এলিস জি ওয়েলসের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই আশাবাদ ব্যক্ত করা হয়।

বৈঠক শেষে পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, ‘তারা আশা করছে, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। আমরা এটা নোট করেছি এবং আশা করি যে, তা-ই হবে।’

তিনি বলেন, ‘আমি মনে করি, নির্বাচন একটি দেশের রাজনৈতিক প্রক্রিয়ার অংশ।  নির্বাচনে  বাইরের কোনও শক্তি বা দেশের সম্পৃক্ত হওয়ার অবকাশ নেই। তবে ওনারা নির্বাচন পর্যবেক্ষক পাঠান।’ বাংলাদেশের কাছে এর বেশি কিছু আশা করাটা ঠিক না  বলেও মনে করেন তিনি ।

যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক পাঠাবে কিনা, তা নিয়ে আলোচনা হয়নি জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, ‘ইন ফ্যাক্ট এই বিষয় নিয়ে অল্প আলোচনা হয়েছে।’

ওয়েলস বলেন, ‘আমরা সম্প্রতি দেখেছি ছাত্রদের বিক্ষোভ, যেটি গণতন্ত্রের প্রকৃত প্রতিফলন। যখন কোনও কিছু ঘটে, জনগণ প্রতিবাদ করে, তখন সরকার  সংস্কারের  পদক্ষেপ নেয়।’

তিনি বলেন, ‘তবে আমরা সহিংসতাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের  বিষয়ে নিন্দা জানাই। আমরা যে বার্তাটি দিতে চাই সেটি হচ্ছে, এদেশের গণতান্ত্রিক কাঠামো যত বেশি মজবুত হবে, যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর কাছে বাংলাদেশ ততবেশি আকর্ষণীয় হয়ে উঠবে।’

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম