‘ক্ষুধামুক্ত বাংলাদেশ সৃষ্টিতে সক্ষম হয়েছি, দারিদ্র্যমুক্ত করাটাই লক্ষ্য’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০১৮, ১৬:৪২আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ১৭:২০

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা ক্ষুধামুক্ত বাংলাদেশ সৃষ্টি করতে সক্ষম হয়েছি। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়াটাই আমাদের লক্ষ্য। আমরা যদি আবার ক্ষমতায় আসতে পারি তাহলে এই উন্নয়নের গতিধারা অব্যাহত থাকবে।’ সোমবার (২২ অক্টোবর) বিকাল ৪টায় সরকারি বাসভবন গণভবনে সৌদি আরব সফর বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। আমরা ২০০৮ সালে যে নির্বাচনি ইশতেহার দিয়েছিলাম, তাতে যা যা আমরা অঙ্গীকার করেছিলাম তারচেয়ে অনেক বেশি অর্জন করতে সক্ষম হয়েছি। এরপর ২০১৪ সালেও আমরা বলেছিলাম এই অগ্রযাত্রা এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে এবং বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘ইতোমধ্যে আপনারা জানেন বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ। আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি। এটাকে ধরে রাখতে হবে। তাই আর্থসামাজিক উন্নয়নের যে কাজগুলো আমরা পরিকল্পনা করেছি সেগুলো বাস্তবায়ন করতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা একটা ডেল্টা প্ল্যান দিয়েছি। অর্থাৎ শত বছরের বাংলাদেশ কীভাবে গড়ে উঠবে তার একটি পরিকল্পনা করেছি। আমরা ২১০০ সালের মধ্যে বাংলাদেশকে কীভাবে দেখতে চাই, সেই পরিকল্পনা আমরা প্রণয়ন করেছি এবং আমরা তা বাস্তবায়ন করে যাচ্ছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে দেখতে চাই ক্ষুধামুক্ত ও দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে। দারিদ্র্যের হার আমরা ইতোমধ্যে ২১ ভাগে নামিয়ে এনেছি। আমাদের লক্ষ্য ২০২১ সালে আরও নামিয়ে আনার।

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম