‘ঢামেক সম্প্রসারণ হলে একসঙ্গে পাঁচ হাজার রোগী সেবা নিতে পারবেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০১৮, ১৯:০৬আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ১৯:১৫

গণভবনে সরকারি অ্যাম্বুলেন্স, নৌ-অ্যাম্বুলেন্স, জিপ গাড়ি এবং মোটরসাইকেল বিতরণ অনুষ্ঠান (ছবি- ফোকাস বাংলা) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালকে আরও সম্প্রসারণে সরকারের সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নতুন ডিজাইন অনুযায়ী ঢামেক হাসপাতাল সম্প্রসারণ শেষ হলে চার থেকে পাঁচ হাজার রোগী একসঙ্গে চিকিৎসা নিতে পারবেন। সোমবার (২২ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ে সরকারি অ্যাম্বুলেন্স, নৌ-অ্যাম্বুলেন্স, জিপ গাড়ি এবং মোটরসাইকেল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ঢাকা মেডিক্যাল কলেজের জন্য আমি একটা নতুন পরিকল্পনা করে ফেলেছি। আমরা ঢাকা মেডিক্যাল কলেজটা উন্নতমানের করবো। যদি আমরা আগামীতে ক্ষমতা আসি তবে আমরা এটা করবো।
শেখ হাসিনা বলেন, আমরা প্রথমবার যখন আসি তখন ঢাকা মেডিক্যাল কলেজের দ্বিতীয় ইউনিট চালু করি। ঢাকা মেডিক্যাল কলেজ এক হাজার বেডের ছিল। আমরা নতুন আরেকটা ইউনিট করে দেই পাঁচশ বেডের। এবারে যেটা ডিজাইন করেছি অন্তত ৪ থেকে ৫ হাজার রোগী যাতে সেবা পায় সেটা মাথায় রেখে আমরা নতুনভাবে পরিকল্পনা এবং ডিজাইন করে ফেলেছি। প্রসঙ্গত বর্তমানে ঢামেক হাসপাতালে আডাই হাজারের মতো শয্যা রয়েছে।
মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২০১৭-১৮ অর্থবছরে রাজস্ব অর্থায়নে ৪৮টি এবং উন্নয়ন খাতের অর্থায়নে ৪০টিসহ মোট ৮৮টি অ্যাম্বুলেন্স এবং ৯৮টি জিপ গাড়ি প্রদানের সিদ্ধান্ত নেয় সরকার। এরই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী কার্যালয়ের এ অনুষ্ঠান থেকে বিভিন্ন হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রথম পর্যায়ে ৩৩টি অ্যাম্বুলেন্স, ১০টি নৌ অ্যাম্বুলেন্স, ১০টি জিপ গাড়ি এবং দুইশটি মোটরসাইকেল বিতরণ করেন প্রধানমন্ত্রী। সংশিষ্টদের হাতে গাড়ির চাবি তুলে দেন তিনি। সরকারি সম্পত্তিগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণের নির্দেশ দেন তিনি।
স্বাস্থ্যখাতের উন্নয়নে সরকারের কার্যক্রম ও সফলতার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, তার সরকার মানুষের দৌরগৌড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে। এ সময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, প্রতিমন্ত্রী জাহিদ মালেক। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সচিব সিরাজুল হক খান।

/এমএইচবি/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম