মালয়েশিয়ায় ভূমিধসে পাঁচ বাংলাদেশি শ্রমিক নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০১৮, ১৯:২২আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ২১:১১

উদ্ধার তৎপরতা (ছবি: সংগৃহীত) মালয়েশিয়ার পেনাংয়ে ভূমিধসে পাঁচ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম বারনামা এ তথ্য জানিয়েছে। গত শুক্রবার (১৯ অক্টোবর) স্থানীয় সময় বেলা ২টার দিকে ভূমিধসের এ ঘটনা ঘটে। আজ সোমবার (২২ অক্টোবর) পঞ্চম বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়েছে।

এ ভূমিধসে বাংলাদেশি শ্রমিকদের পাশাপাশি ইন্দোনেশিয়ার তিন শ্রমিক ও মিয়ানমারের এক নারী শ্রমিক নিহত হয়েছেন।
আহতদের মধ্যে একজন বাংলাদেশি শ্রমিক, দুইজন ইন্দোনেশিয়ার নারী এবং একজন কম্বোডিয়ান নারী আছে বলে জানা গেছে।
বারনামার প্রতিবেদনে বলা হয়, ভূমিধসের দিন সাতজন বিদেশি শ্রমিক নিহত হন। আহত হন চারজন। এছাড়া দুইজন নিখোঁজ ছিলেন। সোমবার চতুর্থ দিনের মতো উদ্ধারকাজ চলাকালে নিখোঁজ একজনের লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো নয়জনে।
সোমবার উদ্ধার হওয়া মরদেহটি ৩৩ বছর বয়সী বাংলাদেশি যুবক উজ্জ্বলের। তার সহকর্মীরা পরিচয় নিশ্চিত করেছেন। উজ্জ্বলের বাড়ি যশোরে।
সরকারের বিভিন্ন বিভাগ এবং সংস্থার প্রায় ১০০ জন কর্মী উদ্ধারকাজে অংশ নিয়েছেন।

পেনাংয়ের ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের পরিচালক সাদন মোক্তার জানান, গতকাল রবিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত উদ্ধারকাজ অব্যাহত ছিল। এরপর আবার আজ সকাল ৮টায় উদ্ধারকাজ শুরু করা হয়। মাটির প্রায় ২০ মিটার নিচে চাপা পড়া একটি কন্টেইনার উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।
বারনামার প্রতিবেদনে বলা হয়, সোমবার বিকেলে নবম লাশটি উদ্ধার করা হয়। নিখোঁজ আরেক বাংলাদেশি মোহাম্মদ রাজনের লাশ উদ্ধারের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, তিনি মাটির আরও নিচে চাপা পড়েছেন।

/এসও/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম