২০২ দেশে ৭৪৪ পণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০১৮, ২০:৪২আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ২০:৫১

জাতীয় সংসদ (ছবি: সাজ্জাদ হোসেন) সরকারের পদক্ষেপের ফলে প্রতি বছর তৈরি পোশাক খাতে রফতানি বাড়ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘২০১৭-১৮ অর্থ বছরে পৃথিবীর ২০২টি দেশে ৭৪৪টি বাংলাদেশি পণ্য রফতানি হয়েছে। এর মাধ্যমে সর্বমোট চার হাজার ১০০ কোটি (৪১ বিলিয়ন) মার্কিন ডলার অর্জিত হয়েছে।’  সোমবার (২২ অক্টোবর) জাতীয় সংসদে মাদারিপুর-৩ আসনের আ ফ ম বাহাউদ্দিন নাসিমের প্রশ্নের জবাবে  তিনি এই তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘রফতানি তালিকায় নতুন নতুন পণ্য সংযোজনের লক্ষ্যে সরকার কতিপয় পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে—যুগোপযোগী রফতানিনীতি প্রণয়ন, শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা, সেবা সহজীকরণ, অবকাঠামো উন্নয়ন, বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে নতুন নতুন বাণিজ্যিক উইং খোলা, রফতানিকারকদের নগদ সহায়তা দেওয়া, আন্তর্জাতিক মানের কমপ্লায়েন্স নিশ্চিত করা, আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন, বিদেশে বাণিজ্য মিশন পাঠানো, রফতানি ট্রফি ও সিআইপি কার্ড দেওয়া প্রভৃতি।’

দিদারুল আলমের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান,  গত ২০১৬-১৭ অর্থ বছরে এ খাতে রফতানি আয় ছিল ২৮ হাজার ১৪৯ দশমিক ৮৪ মিলিয়ন ডলার। যা এর আগের অর্থ বছরের তুলনায় ৫৫ দশমিক ১৮ মিলিয়ন ডলার বেশি।

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম