ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে ভোট হতে পারে

এমরান হোসাইন শেখ
২৪ অক্টোবর ২০১৮, ২৩:৪৫আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ২৩:৪৯

নির্বাচন ভবন
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট হতে পারে ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহে। আর তফসিল ঘোষণা হবে নভেম্বরের প্রথম সপ্তাহে। এ লক্ষ্যে প্রস্তুতি শেষ করে আনছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। এরই অংশ হিসেবে আগামী ৩১ অক্টোবর আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডেকেছে কমিশন। প্রস্তুতিমূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ বিষয়ক এ সভায় জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে পরিকল্পনা গ্রহণসহ ১১টি এজেন্ডা নিয়ে আলোচনার কথা রয়েছে।  নির্বাচন কমিশন সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়,  আগামী ১ নভেম্বর বিকালে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে ইসির সাক্ষাৎ করার কথা রয়েছে। এই সাক্ষাতের দুই/তিন দিনের মধ্যে  তফিসল ঘোষণা করবে কমিশন।  

জানা গেছে, নভেম্বরের ৪ বা ৫ তারিখে তফসিল ও ডিসেম্বরের ১৮ বা ২০ তারিখে ভোট গ্রহণের দিন নির্ধারিত হতে পারে। তফসিল ঘোষণার অংশ হিসেবে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার জাতির উদ্দেশে ভাষণ রেকর্ড করার জন্য বিটিভিকে চিঠিও দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ইসির সচিব হেলালুদ্দীন আহমেদ নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল  ঘোষণার কথা সাংবাদিকদের জানলেও ভোটগ্রহণের বিষয়ে কিছু জানাননি। এ বিষয় বাংলা ট্রিবিউনের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ভোট  গ্রহণের কোনও সিদ্ধান্ত এখনও হয়নি। কমিশন সভা করে এ বিষয় সিদ্ধান্ত নেবে।’

ইসি সূত্র জানায়, ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করবেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। ওই বৈঠকের এজেন্ডাগুলোর মধ্যে রয়েছে—নির্বাচনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে পরিকল্পনা; ঋণখেলাপি সংক্রান্ত তথ্য সংগ্রহ; নির্বাচনি আচরণবিধি প্রতিপালনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ এবং বার্ষিক ও পাবলিক পরীক্ষার সময়সূচি পর্যালোচনা। আরও রয়েছে  ভোটকেন্দ্রের স্থাপনা মেরামত ও ভৌত অবকাঠামো সংস্কার; পার্বত্য দুর্গম এলাকায় হেলিকপ্টারে নির্বাচনি মালামাল পরিবহন ও ভোটগ্রহণ কর্মকর্তাদের আনা-নেওয়ার পদক্ষেপ; নির্বাচনি প্রচার; দেশি/বিদেশি পর্যবেক্ষক নিয়োগ; পোস্টাল ব্যালটে ভোটদানে সহায়তা; আবহাওয়ার পূর্বাভাস ও আগাম প্রচারণা সামগ্রী অপসারণ।

সভায় উপস্থিত থাকতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের অনুরোধ করা হয়েছে।

এ বিষয় ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান বলেন, ‘তফসিলের আগে আমাদের নেওয়া সব প্রস্তুতির বাস্তবায়নের সুবিধার্থে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সহযোগিতার জন্যই আন্তঃমন্ত্রণালয় সভা ডাকা হয়েছে।’ ওই সভায় নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ কীভাবে সম্পন্ন করা যায়, সে বিষয়ে নির্দেশনা থাকবে বলেও তিনি জানান।

 

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম