নির্বাচনের তারিখ এখনও নির্ধারণ হয়নি, বিভ্রান্তি ছড়াবেন না: ইসি সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০১৮, ১৫:২০আপডেট : ২৫ অক্টোবর ২০১৮, ১৫:৩০

ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমেদ

আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নিয়ে এখনও কোনও আলোচনাই হয়নি উল্লেখ করে তফসিল ও নির্বাচনের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর জন্য অনুরোধ জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। এ সময় ইসি সচিব অধ্যাদেশের মাধ্যমে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের সম্ভাবনার কথা বলেন। আগারগাঁওস্থ নির্বাচন ভবনে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সচিব এসব কথা বলেন।

গণমাধ্যমে তফসিল ও নির্বাচনের তারিখ প্রকাশের বিষয়ে সচিব বলেন, এটা সঠিক নয়। কে বা কারা এ বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদেরকে অনুরোধ করবো তারা যেন বিভ্রান্তি না ছড়ায়।

গণমাধ্যমে প্রকাশিত সময়ের তফসিল ও নির্বাচন হচ্ছে কি না জানতে চাইলে সচিব বলেন, এগুলো নিয়ে আলোচনাই হয়নি। তফসিল কবে হবে বা কবে নির্বাচন হবে এগুলো নিয়ে আলোচনাই হয়নি। ১ নভেম্বর বিকেল চারটায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবে কমিশন। তারপর নির্বাচনের তফসিল ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করে কমিশন সিদ্ধান্ত নেবে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে সচিব বলেন, রেওয়াজ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে থাকেন। ৪ তারিখে কমিশন সভায় বসবো কিনা এটা এখনও ঠিক হয়নি। ১ তারিখে আমরা জানতে পারবো কবে বৈঠকে বসবো। নির্বাচনের সম্ভাব্য তারিখ এখনই বলা যাচ্ছে না। কারণ, আপনারা জানেন একজন মাননীয় নির্বাচন কমিশনার দেশের বাইরে রয়েছেন। উনি এলে পরে সবাই মিলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা আশা করছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কবে নির্বাচন হবে এটা এখনই বলা যাচ্ছে না। কারণ, এতে বিভ্রান্তি ছড়ায়। সুতরাং যতক্ষণ না কমিশন সভায় সিদ্ধান্ত হয়, ততক্ষণ আমরা বলতে পারছি না। আরপিও সংশোধনের বিষয়ে তিনি বলেন, চলতি সংসদে আরপিও না উঠলে অধ্যাদেশের মাধ্যমেও এটি পাস করা হতে পারে। পরে পরবর্তী সংসদের প্রথম অধিবেশনে এটি পাস করা হবে। তবে আমরা আশাবাদী চলতি সংসদেই এটি উঠবে।

/ইএইচএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম