মিয়ানমারকে চাপ প্রয়োগের আশ্বাস চীনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০১৮, ১৪:২০আপডেট : ২৬ অক্টোবর ২০১৮, ১৬:১৮

বাংলাদেশ-চীন রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকে চাপ প্রয়োগ ও বাংলাদেশিদের অন অ্যারাইভাল ভিসা দেওয়ার বিষয়ে আশ্বাস দিয়েছেন চীনের জননিরাপত্তা বিষয়কমন্ত্রী ও স্টেট কাউন্সিলর ঝাও কেঝি। এই দুই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে নিজ দেশের সরকারের সঙ্গে আলোচনা করবেন বলে জানান তিনি।

শুক্রবার (২৬ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ও চীনের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে চীনের মন্ত্রী এ আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের ২৩ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল ও চীনের মন্ত্রীর নেতৃত্বে ২৪ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল অংশ নেন।

বৈঠকে রোহিঙ্গা নাগরিকদের ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সম্পাদিত চুক্তিগুলো দ্রুত বাস্তবায়নে মিয়ানমারকে চাপ প্রয়োগ ও সমস্যা নিরসনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ সময় চীনের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী বলেছেন, ‘সমস্যা সমাধানে চীন আন্তরিক’। নিজ দেশের সরকারের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি।

বৈঠক শেষে দুই দেশের মধ্যে চারটি চুক্তি স্বাক্ষর হয়। এরমধ্যে দুটি চুক্তির আওতায় বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে সহায়তা করবে চীন। এছাড়া সাইবার ক্রাইম প্রতিরোধে বাংলাদেশকে প্রযুক্তিগত ও দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেবে দেশটি।

এর আগে বৈঠকে যোগ দিতে সকাল ১০টার দিকে চীনের মন্ত্রী সচিবালয়ে উপস্থিত হন। এ সময় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী অভ্যর্থনা জানান। এ ছাড়া পুলিশের একটি চৌকস দল চীনের মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন।

/এসআই/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম