‘জাতীয় ঐক্যফ্রন্টের নামে দেশবিরোধী ষড়যন্ত্র চলছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০১৮, ১৭:৩৫আপডেট : ২৬ অক্টোবর ২০১৮, ১৭:৪৭

‘জাতীয় ঐক্যফ্রন্টের নামে দেশবিরোধী ষড়যন্ত্র চলছে’ জাতীয় ঐক্য ফ্রন্টের নামে দেশবিরোধী ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন ঐক্যবদ্ধ ছাত্র-যুব সংগ্রাম পরিষদ নামে একটি সংগঠন। শুক্রবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত মানববন্ধন থেকে এর নেতারা এ অভিযোগ করেন।

সংগঠনের উদ্যোগক্তারা জানান,  পুরো সংগঠনটি মুক্তিযুদ্ধ প্রজন্ম, ছাত্র-যুবক, সাধারণ জনতার সমন্বয়ে গঠিত।

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম সমন্বয়ক খোন্দকার তারেক রায়হান জানান, জাতীয় ঐক্যফ্রন্টের নামে দেশবিরোধী ষড়যন্ত্র চলছে। তাদের ষড়যন্ত্র প্রতিরোধে মুক্তিযুদ্ধের স্বপক্ষের ঐক্যবন্ধ ছাত্র-যুব সংগ্রাম পরিষদ উদ্যোগ নিয়েছে। জাতীয় ঐক্যফ্রন্টের নামে ড. কামাল হোসেন, মাহমুদুর রহমান মান্না ও ব্যারিস্টার মঈনুল হোসেনদের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মুক্তিযুদ্ধ প্রজন্ম, ছাত্র-যুবক, সাধারণ জনতার সমন্বয়ে গঠিত ষড়যন্ত্র প্রতিরোধে ঐক্যবদ্ধ ছাত্র-যুব সংগ্রাম পরিষদের আত্মপ্রকাশ হয়েছে। এতে ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় সন্বয়ক কমিটি গঠন করা হয়। এছাড়াও ৩০০ জন সদস্য নির্বাচিত হন। এই কমিটি সারা দেশের যুব সমাজকে সংঘবদ্ধকরে তাদের চক্রান্ত প্রতিরোধ করবে।

পরে সংগঠনের পক্ষ থেকে বেশ কিছু কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে ঐক্যফ্রন্টের নামে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা। ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী প্রচারের লক্ষ্যে বিভাগীয় ও জেলায় পর্যায়ক্রমে ধারাবাহিক কর্মসূচি পালন করা ও আগামী ২৭ অক্টোবর শনিবার বিকাল ৩টায় চট্টগ্রামের লালদিঘীর ময়দানে সমাবেশ।  

 

 

/এসএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম