আজ শেষ হচ্ছে সংসদের শেষ অধিবেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০১৮, ২৩:৪৯আপডেট : ২৯ অক্টোবর ২০১৮, ০৯:৪৮

সংসদ অধিবেশন (ফাইল ফটো) জাতীয় সংসদের ২৩তম অধিবেশন শেষ হচ্ছে সোমবার (২৯ আক্টোবর)। এটি  দশম জাতীয় সংসদের শেষ অধিবেশন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশন শেষ হওয়ার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন।

গত ২১ অক্টোবর এ অধিবেশন শুরু হয়। ওইদিন অধিবেশন শুরুর আগে অনুষ্ঠিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে ২৫ অক্টোবর পর্যন্ত এটি চলবে বলে সিদ্ধান্ত হয়। তবে বেশ কিছু আইন পাসের প্রয়োজনীয়তা থাকায় মেয়াদ আরও তিন কার্যদিবস বাড়ানোর সিদ্ধান্ত হয়।

এদিকে সোমবার শেষ হওয়ার কথা থাকায় এ অধিবেশনে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)  পাসের কোনও সম্ভাবনা নেই। ফলে এটাকে রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে জারি করতে হবে। সোমবার মন্ত্রিসভায় আরপিও অনুমোদন হতে পারে।

আগামী ৩১ অক্টোবর দশম জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণ গণনা শুরু হবে।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম