এবার ৯৬ ঘণ্টা ধর্মঘটের হুমকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০১৮, ১৮:৪৭আপডেট : ২৯ অক্টোবর ২০১৮, ১৯:১১

পরিবহন ধর্মঘট (ফাইল ফটো) টানা ৪৮ ঘণ্টা ধর্মঘট পালনের পর এবার ৯৬ ঘণ্টা ধর্মঘটের হুমকি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। সংগঠনটি বলছে, সড়ক পরিবহন আইন-২০১৮ সংস্কারসহ আট দফা দাবি আদায়ে ২১ দিনের সময় দিয়ে সরকারকে নোটিশ দেওয়া হবে। এই সময়ের মধ্যে যদি কোনও সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে পরবর্তীতে টানা ৯৬ ঘণ্টার ধর্মঘট পালন করা হবে।

সোমবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী বাংলা ট্রিবিউনকে এসব কথা বলেন। ওসমান আলী বলেন, আমাদের চলমান কর্মবিরতি আগামীকাল ভোর ৬টা পর্যন্ত চলবে। এরপর পরিবহন চলবে। আগামীকাল থেকে ২১ দিন সময় দিয়ে আমরা সরকারকে চিঠি দেবো। চিঠিতে আমরা সরকারকে আমাদের দাবির ব্যাপারে অবহিত করবো। আমাদের দাবি-দাওয়া মেনে না নিলে ২১ দিন পর আবারও ৯৬ ঘণ্টার ধর্মঘটে যাবো।

তিনি বলেন, এই ২১ দিনের মধ্যে আমরা দেশের বিভিন্ন বিভাগীয় শহর ও টার্মিনালগুলোতে মিটিং মিছিল ও সমাবেশ করবো। সেখানে জনগণকে সম্পৃক্ত করতে পোস্টার ও লিফলেট বিতরণ করা হবে। আমাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণ।

/এসএস/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম