‘পুরো জাতি ৪৮ ঘণ্টা জিম্মি অবস্থায় ছিল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০১৮, ১৭:২৭আপডেট : ৩০ অক্টোবর ২০১৮, ১৭:৩৫

মোজাম্মেল হক চৌধুরী

বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেছেন, পরিবহন শ্রমিকদের ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘটে পুরো জাতি জিম্মি অবস্থায় ছিল।
দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে শুরু হওয়া ‘পোড়া মোবিলে কলঙ্ক’ শীর্ষক বৈঠকিতে তিনি এ কথা বলেন।
মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় শুরু হয়েছে বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এ আয়োজন।
মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘এই ধর্মঘটে দেখেছি চালকদের মুখে কালি মাখানো হয়েছে। হাসপাতালে পৌঁছাতে না পারার কারণে শিশু মারা গেছে, এমনকি কান ধরে ওঠবস করানো হয়েছে। কিন্তু সবচেয়ে লজ্জাজনক বিষয় হলো প্রশাসন পুলিশ নির্লজ্জের মতো দাঁড়িয়ে থেকেছে। কোনও স্টেপ নেয়নি।’
তিনি বলেন, ‘আমি বলছি না কারো ধর্মঘট করার অধিকার নেই। গণতান্ত্রিক দেশে অবশ্যই আন্দোলন করার অধিকার রয়েছে। কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমার হাসপাতালে যাওয়ার অধিকার রয়েছে, চিকিৎসা নেওয়ার অধিকার রয়েছে, স্কুলে যাওয়ার অধিকার রয়েছে। আমরা গোটা দেশ, জাতি এই ৪৮ ঘণ্টা জিম্মি অবস্থায় ছিলাম।’
মুন্নী সাহার সঞ্চালনায় এ বৈঠকিতে মো. মোজাম্মেল হকসহ বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি কাউসার আহমেদ পলাশ, ‘নিরাপদ সড়ক চাই’-এর মহাসচিব সৈয়দ এহসানুল হক কামাল, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ (খোকন) এবং বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি শফিকুল ইসলাম অংশ নিয়েছেন।
রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে বাংলা ট্রিবিউন বৈঠকি।

/আরএআর/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম