‘অনেক গবেষণার পরই সড়ক পরিবহন আইন হয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০১৮, ১৮:২৫আপডেট : ৩০ অক্টোবর ২০১৮, ১৮:২৯





সৈয়দ এহসানুল হক কামাল

‘নিরাপদ সড়ক চাই’-এর মহাসচিব সৈয়দ এহসানুল হক কামাল বলেছেন, অনেক গবেষণার পরই সড়ক পরিবহন আইন পাস করা হয়েছে। তা সত্ত্বেও এর প্রতিবাদে রাস্তায় নেমে নৈরাজ্য সৃষ্টি করা হলো।
দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে হওয়া ‘পোড়া মোবিলে কলঙ্ক’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় শুরু হয় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এ আয়োজন।
সৈয়দ এহসানুল হক কামাল বলেন, ‘এখন সড়ক পরিবহন আইন যেটি হলো তা নিয়ে গবেষণা কম হয়নি। মন্ত্রণালয় দীর্ঘদিন ধরে এটা নিয়ে কাজ করেছে। এর পরই আইন হয়েছে। কিন্তু আমরা চেয়েছিলাম সড়ক পরিবহন নিরাপত্তা আইন, কিন্তু সেটা না হয়ে হলো সড়ক পরিবহন আইন।’
তিনি বলেন, ‘সড়ক পরিবহন নিরাপত্তা আইনটি চাওয়ার কারণ হলো, এই সেক্টরে নিরাপত্তা দিতে হবে। অন্যদিকে যে আইনটি হলো সেটিতে পরিবহন শ্রমিকরা প্রতিবাদ জানালো। রাস্তায় নেমে নৈরাজ্য সৃষ্ট করলো। এই যে ৪৮ ঘণ্টা ধর্মঘট করলো পরিবহন সেক্টর, এতে যে নৈরাজ্য হয়েছে, তা কতটা ঘৃণিত, তা নতুন করে বলার কিছু নেই!’
মুন্নী সাহার সঞ্চালনায় এ বৈঠকিতে সৈয়দ এহসানুল হক কামালসহ বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি কাউসার আহমেদ পলাশ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ (খোকন),বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এবং বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি শফিকুল ইসলাম অংশ নেন।
রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যায় বাংলা ট্রিবিউন বৈঠকি।

 

/আরএআর/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম