রাষ্ট্রপতির সঙ্গে সিইসি’র বৈঠক আজ

বাংলা ট্রিবিউন ডেস্ক
০১ নভেম্বর ২০১৮, ০৯:২৬আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ২৩:৪১

বঙ্গভবন (ছবি-ইন্টারনেট থেকে) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আজ বৃহস্পতিবার (১ নভেম্বর) বিকালে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীনের বরাত দিয়ে বাসস জানায়, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে সিইসি কে এম নূরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধিদলের। বৈঠককালে সিইসির সঙ্গে চারজন নির্বাচন কমিশনার থাকবেন।

নির্বাচন কমিশনের সচিব হেলালউদ্দিন আহমেদ জানান, এটি একটি সৌজন্য সাক্ষাৎ। তিনি বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে আমরা অবহিত করবো।’ সূত্র: বাসস।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম