গণস্বাস্থ্য কেন্দ্রে র‍্যাবের অভিযান ছিল সন্ত্রাসীদের মতো: জাফরুল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০১৮, ১৫:২০আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ২৩:৩৫

সংবাদ সম্মেলনে ডা. জাফরুল্লাহ ড. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন,  ‘সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রে র‍্যাবের অভিযান ছিল সম্পূর্ণ সন্ত্রাসীদের মতো। আমি জাতীয় ঐক্যফ্রন্টে যুক্ত হওয়ার ফলে গণস্বাস্থ্য কেন্দ্রের ওপর এই ধরনের হামলা চালানো হয়েছে।’

শনিবার (৩ নভেম্বর) দুপুর ১টার দিকে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালের সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ড. জাফরুল্লাহ চৌধুরী।

গণস্বাস্থ্য কেন্দ্রে লুটতরাজ,নারী কর্মীদের লাঞ্ছনা এবং মামলা সংক্রান্ত বিষয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তিনি বলেন, ‘আমি গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্ট বোর্ডের  সাতজনের একজন ট্রাস্টি সদস্য। আমাদের প্রতিষ্ঠানে যে হামলা মামলা চলছে তাতে কি প্রধানমন্ত্রী উপকৃত হচ্ছেন? এতে সরকারকে বিপদগ্রস্ত করা হচ্ছে।’

আপনার জন্য প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হচ্ছে এক্ষেত্রে আপনি সরে যাবেন কিনা-সাংবাদিকদের এমন প্রশ্নে জবাবে ড. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমি ১০ বছর আগেই অবসর নিয়ে সাভার গণস্বাস্থ্য কেন্দ্র থেকে ঢাকা চলে এসেছি। আমি ট্রাস্টি বোর্ডের অবৈতনিক মাত্র। বছরে কয়েকটি মিটিং হয়ে সেখানে অংশগ্রহণ করি মাত্র।’

/এসজেএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম