বঙ্গবন্ধু ও জেলহত্যা একই সূত্রে গাঁথা: বিমানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০১৮, ২০:৫৮আপডেট : ০৩ নভেম্বর ২০১৮, ২১:০০

আলোচনাসভায় বক্তব্য রাখছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল জেলহত্যা বাঙালি জাতির জন্য ইতিহাসের একটি কলঙ্কিত অধ্যায় বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা ও জেল হত্যাকাণ্ড একই সুত্রে গাঁথা।’শনিবার (৩ নভেম্বর) বিকেলে বালিকা বিদ্যা নিকেতন মাঠ প্রাঙ্গণে জাতীয় চার নেতা স্মরণে জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শাহজাহান কামাল বলেন, ‘১৯৭৫ সালের ৩ নভেম্বর স্বাধীনতাবিরোধীরা নির্মমভাবে জাতীয় চার নেতাকে হত্যা করে। বাঙালি জাতিকে পিছিয়ে নিতে এ হত্যাকাণ্ড করা হয়েছে।’
লক্ষ্মীপুর জেলা আওয়ামীলী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু’র সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. এএসএম মাকসুদ কামাল, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু।

/সিএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম