তফসিল ৮ নভেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০১৮, ১৯:১৪আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ২৩:২৯

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদত হোসেন চৌধুরী আগামী ৮ নভেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ওই দিন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জাতির উদ্দেশে ভাষণের মধ্য দিয়ে তফসিল ঘোষণা করবেন। রবিবার (৪ নভেম্বর) কমিশন সভা শেষে কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদত হোসেন চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।

শাহাদত হোসেন চৌধুরী বলেন, ‘কমিশনের সভায় আগামী ৮ নভেম্বর তফসিল ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। ওইদিন কোনও এক সময় সিইসি জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করবেন।’

তবে, ঘোষণাটি দুপুরে হওয়ার সম্ভাবনার কথা জানান শাহাদত চৌধুরী।

এক প্রশ্নের জবাবে শাহাদত হোসেন চৌধুরী বলেন, ‘৪ নভেম্বর তফসিল ঘোষণার পরিকল্পনা ছিল আমাদের। তবে, সবকিছু বিচার-বিবেচনা করে আমরা ৮ নভেম্বর ঘোষণার সিদ্ধান্ত নিয়েছি।’

তফসিল ও ভোটগ্রহণের মধ্যে কতদিন ব্যবধান হবে, এমন প্রশ্নের জবাবে শাহাদত হোসেন চৌধুরী বলেন, ‘একটা স্ট্যান্ডার্ড সময় অনুযায়ী আমরা ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করবো। এটা ৪৫ দিনের কাছাকাছি হতে পারে।’

রবিবার সন্ধ্যা পৌনে ছয়টায় সিইসি কে এম নুরুল হুদার সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয়।

সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কোনও সিদ্ধান্ত হয়নি বলেও শাহাদত হোসেন চৌধুরী জানান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংসদ নির্বাচনে সীমিত আকারে ইভিএম ব্যবহার করা হবে। তবে কত আসনে হবে সেই সিদ্ধান্ত হয়নি।’

২৫ ডিসেম্বর বড়দিনের আগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে কমিশন সূত্রে জানা গেছে।

/ইএইচএস/এনআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম