‘শিল্প-সাহিত্য-সংগীতচর্চা আমাদের উপলব্ধির জায়গায় পৌঁছে দিচ্ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০১৮, ১৮:৫৯আপডেট : ০৫ নভেম্বর ২০১৮, ১৯:১৫

মঈনুল আহসান সাবের শিল্প, সাহিত্য ও সংগীতসহ বিভিন্ন বিষয়ের চর্চায় উপলব্ধির জায়গায় পৌঁছানো যায় বলে মন্তব্য করেছেন কথা সাহিত্যিক মঈনুল আহসান সাবের। তিনি বলেন, ‘শিল্প, সাহিত্য ও সংগীতসহ বিভিন্ন বিষয়ের চর্চা আমাদের পৌঁছে দিচ্ছে উপলব্ধির জায়গায়। এর মাধ্যমে আমরা নিজেদের সময়টাকে বুঝতে পারি, সমস্ত পৃথিবীকে দেখতে পারি।’
সোমবার (৫ নভেম্বর) দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের ‘সাহিত্য: সত্তাবোধের ঠিকানা’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

কথা সাহিত্যিক মঈনুল আহসান সাবের বলেন, ‘আমি সাহিত্যচর্চা করি। কাজী আনিস সাহেব যা বললেন এর সঙ্গে দ্বিমতের কিছু নেই। আমরা যদি আমাদের চর্চার জায়গায় যেতে চাই, তবে আমি মনে করি- আরও মাধ্যম আছে যেমন সংগীতের বা শিল্পের। আমরা যারা এসবের চর্চায় জড়িত, তাদের কাছে কিন্তু এটাই হচ্ছে সর্বোৎকৃষ্ট পথ।’

তিনি আরও বলেন, ‘চর্চার মাধ্যমে আমরা যে সমাজে, অর্থনৈতিক অবস্থা ও রাজনৈতিক পরিমণ্ডলে অবস্থান করছি সে সব বিষয় আমাদের কাছে পরিষ্কার হয়ে উঠে। বিষয়গুলো পরিষ্কার হয়ে ওঠাটা অনেক বেশি জরুরি। আমি মনে করি সাহিত্যের মাধ্যমে সেটি অনেক বেশি সহজ হয়।’

বিকাল সাড়ে ৪টায় শুরু হয় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন। রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে বৈঠকিটি সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। এ আয়োজন বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ সম্প্রচার হয়।

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিয়েছেন সাহিত্যিক ও বাংলা ট্রিবিউন এবং ঢাকা ট্রিবিউনের প্রকাশক কাজী আনিস আহমেদ, কবি ও ঢাকা লিট ফেস্ট পরিচালক সাদাফ সায্‌ সিদ্দিকী, কবি ও ঢাকা লিট ফেস্ট পরিচালক আহসান আকবর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক রাশেদা রওনক খান এবং কবি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শামীম রেজা।

/এসও/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম