সাহিত্য মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত: রাশেদা রওনক খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০১৮, ১৯:২৯আপডেট : ০৫ নভেম্বর ২০১৮, ২০:২৫

 

 

রাশেদা রওনক খান সাহিত্য মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক রাশেদা রওনক খান। তিনি বলেন, ‘যে মানুষটা লেখাপড়া জানে না তার সঙ্গেও কিন্তু সাহিত্য জড়িয়ে আছে। যেমন, ছোটখাটো চোর যারা, তাদের আমি চোর মনে করি না। কারণ, যেদিন পদ্মা নদীর মাঝিতে কুবেরের ইলিশ মাছ নেওয়ার ঘটনাটি পড়েছি, সেদিনের পর থেকে গরিব মানুষকে চোর ভাবতে পারি না। বরং যারা ঋণখেলাপি তাদের চোর মনে হয়। গরিব মানুষকে চোর না ভাবার এই শিক্ষা আমাকে সাহিত্য দিয়েছে।’

সোমবার (৫ নভেম্বর) দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের ‘সাহিত্য: সত্তাবোধের ঠিকানা’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমি নৃবিজ্ঞানের জায়গা থেকে বিশ্বাস করি, ‘ফ্র্যাগমেন্টের কোহেন্স’ আছে। অর্থাৎ ছোট ছোট করে দেখার বিষয় যেমন আছে, তেমনি আবার এর একটা সামগ্রিকতাও আছে। সাহিত্য একটা বড় ভূমিকা রাখে মানুষের জীবনে। সংস্কৃতির যেকোনও অঙ্গনে কাজ করতে গেলে আমরা কিন্তু সাহিত্যের কাছেই ফিরে যাচ্ছি।”

রাশেদা রওনক খান বলেন, ‘আমরা ফেসবুকে যে যেভাবে পারি স্ট্যাটাস লিখছি। এতেও সাহিত্যের একটি রিপ্রেজেন্টের ক্ষমতা কিংবা অক্ষমতার বিষয় থাকে। স্টুয়ার্ট হল বলেছেন, রিপ্রেজেন্টেশন একটা বড় পলিটিক্স। কে কীভাবে রিপ্রেজেন্ট করে। আমি একটা রাজনৈতিক দলের অনুসারী, আমি আমার দলের পক্ষে এক ধরনের স্ট্যাটাস দিয়ে দিচ্ছি, যেটা দিয়ে অন্তত দশজন প্রভাবিত হবে। কোনও কোনও ক্ষেত্রে দশ হাজারও প্রভাবিত হবে। এই রাজনীতি ডিজিটাল ওয়ার্ল্ডে বন্ধ করা সম্ভব না।’

তবে তার মতে, ‘সাহিত্যের চর্চা এক্ষেত্রে ছাঁকনির মতো কাজ করতে পারে। যিনি সাহিত্যের সঙ্গে সংশ্লিষ্ট, যিনি সাহিত্যকে ভালোবাসেন, তিনি কিন্তু ভুল রিপ্রেজেন্ট করার কথা চিন্তা করবেন না।’

বিকাল সাড়ে ৪টায় শুরু হয় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন। রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে বৈঠকি সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। এ আয়োজন বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ সম্প্রচার করা হয়।

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিয়েছেন কথাসাহিত্যিক মঈনুল আহসান সাবের, সাহিত্যিক ও বাংলা ট্রিবিউন এবং ঢাকা ট্রিবিউনের প্রকাশক কাজী আনিস আহমেদ, কবি ও ঢাকা লিট ফেস্ট পরিচালক সাদাফ সায্‌ সিদ্দিকী, কবি ও ঢাকা লিট ফেস্ট পরিচালক আহসান আকবর এবং কবি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শামীম রেজা।

/এসও/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম