বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার অঙ্গীকার নেদারল্যান্ডসের

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৬ নভেম্বর ২০১৮, ১০:৩০আপডেট : ০৬ নভেম্বর ২০১৮, ১০:৪৪

প্রধানমন্ত্রীর সঙ্গে নেদারল্যোন্ডসের মন্ত্রীর বৈঠক নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য এবং উন্নয়ন সহযোগিতা সংক্রান্ত মন্ত্রী সিগরিদ এএম কাগ বলেছেন, তার দেশ বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহত রাখবে।
সোমবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে একথা বলেন।
ডাচ মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় আমাদের সহযোগিতা অব্যাহত রাখবো।’
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম নেদারল্যান্ডসের মন্ত্রীকে উদ্বৃত করে একথা বলেন।
বিগত ১০ বছরে দুই দেশের মধ্যে পারস্পারিক সহযোগিতা অনেকটা বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে মন্ত্রী কাগ বলেন, ‘আমরা বাংলাদেশের সঙ্গে ব্যবসা ও উন্নয়নের ক্ষেত্রে এবং এর পাশাপাশি  ডেল্টা পরিকল্পনা-২১০০ বাস্তবায়নে সহযোগিতা আরও বাড়াতে চাই।’
তিনি বলেন, নেদারল্যান্ডস বাংলাদেশে বাণিজ্যের পরিমাণ আরও বাড়াতে এবং দেশের শিল্পাঞ্চলে কাজ করতে আগ্রহী।
ডাচ মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের ভূয়শী প্রশংসা করে বলেন, ‘আপনারা এক্ষেত্রে যেসব প্রকল্প বাস্তবায়ন করছেন তা গেম চেঞ্জার হিসেবে বিবেচিত হচ্ছে।’
প্রধানমন্ত্রী তার সরকারের সারাদেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং সেখানে বিনিয়োগকারীদের জমি বরাদ্দের কথা উল্লেখ করেন।
তিনি বলেন, ‘সেখানে নেদারল্যান্ডসসহ অন্যান্য দেশের বিনিয়োগকারীরা পারস্পরিক স্বার্থে নিজস্ব শিল্প কারখানা গড়ে তুলতে পারে।’
প্রধানমন্ত্রী বৈঠকে এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তার দীর্ঘ লড়াই-সংগ্রামের কথাও উল্লেখ করেন।
শেখ হাসিনা এ সময় কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন, নেদারল্যান্ডসই ইউরোপীয় দেশগুলোর মধ্যে স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশগুলোর অন্যতম। খবর বাসস।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম